“তুমি তাকে এ মর্মে খবর পাঠাও- তুমি জানতে চাও, তুমি যে সং পেয়েছো তা সঠিক কি-না । অভিষেক অনুষ্ঠানে তোমাকে দাওয়াত না দেয়ার কারণ কি।” বললেন মাহমুদের মা। এরপর জবাবের অপেক্ষা কর। “মাহমুদের দূত যখন ইসমাঈলকে তার পয়গাম পৌছাল তখন তিনি বলখে অবস্থানরত। ইসমাঈল পয়গাম লেখা কাগজটি না খুলেই তার এক অনুগতের দিকে ছুঁড়ে দিয়ে বলল, পড়ে শোনাও, আমার ভাই কি লিখেছে!” নির্দেশ পেয়ে ইসমাঈলের অমাত্য কাগজ খুলে উচ্চকণ্ঠে পড়তে লাগল, “প্রিয় ভাই! এতটুকু শুনে ইসমাঈল ক্ষোভে উরুতে থাপ্পড় মেরে বলল, 'আ্যা! সে আমাকে ভাই বলে সম্বোধন করল! সুলতান বলেনি না! জিল্লে এলাহী! বলল-অমাত্য। এই হতশ্রী চেহারাধারীর এতো বড় স্পর্ধা! ধৃষ্টতা! এই অপমানের জন্যে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত, সুলতান আলী মাকাম! বলল এক অনুগত অমাত্য ৷ “এমন গোস্তাখির জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া অপরিহার্য ।” আল্লাহ ও রাসূলের পরেই সুলতানের মর্যাদা । জিল্লে এলাহীর সওয়ারী যে পথে যায় মানুষ সম্মানে মাথা ঝুঁকিয়ে দেয়, শক্র আপনার নাম শুনে কাপতে থাকে। ও “হু, সামনে পড়” বলল ইসমাঈল । মাহমুদ লিখেছে, “এ ব্যাপারে আমার কোন আপত্তি নেই যে, তুমি সালতানাতের মসনদে বসেছো । আল্লাহ তোমার এ মর্যাদাকে মোবারক করুন৷ কিন্তু সালতানাতের যে সব সমস্যা ও ঝুঁকি রয়েছে, দায়িত্ব কাধে নেয়ার পর যে সব কর্তব্য অবশ্যাবী কীধে বর্তায়, হয়তো তুমি সে . সম্পর্কে অবহিত নও । যদি অবগত হতে তবে মসনদকে ফুলশয্যা মনে করে আরাম-আয়েশে ডুবে যেতে না। সবার আগেই আমার কাছে আসতে, না হয় আমাকে ডেকে নিতে । তুমি যদি আমাকে যোগ্য মনে করতে, তাহলে একই পিতার সন্তান হিসেবে আমাকে অবশ্যই তোমার অভিষেক অনুষ্ঠানে দাওয়াত দিতে । অথচ তুমি মসনদে বসে অভিষেক অনুষ্ঠান করেছো, সবই আমার অজ্ঞাতে। এতে করে আমার সন্দেহ হয়, হয়তো তোমার মধ্যে কোন দুরাকা্কষা রয়েছে অথবা, তোমার দরবারের কুচক্রীরা তোম্যুর মধ্যে দুরাকাজ্ফার জন্ম দিয়েছে। ওরাই তোমাকে বিভ্রান্ত করেছে। তুমি তো জানো যে, সালতানাতের অভ্যন্তরেও আমাদের দুশমনরা ঘাপটি মেরে রয়েছে। তোমার সামনেই তাদের ভারত অভিযান « ৯৪ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।