Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

বিস্তৃত করতে আগ্রহী নন বরং তিনি তাদেরকে সমঝোতার জন্যে আহ্বান করতে চান। দারার মতো মাহমুদও গাদ্দারদেরকে তাড়া করে অগ্নিপ্রতিশোধ স্পৃহা নিবৃত্ত করতে উদ্যত ছিলেন। ছদ্মবেশী দুশমনকে নিশ্চিহ্ত না করে ক্ষান্ত হতে তার টগবগে তারুণ্য ও উদ্দীপিত ঈমান সায় দিচ্ছিল লা, তবুও পিতার আদেশ অঙ্লান বদনে মেনে নিল। গান দিদিকে ভি কিন কাতার চাননি যেতে বললেন। মাহমুদ তার নিয়ন্ত্রিত বাহিনী নিয়ে নিশাপুর রওয়ানা হলেন। সুলতান রওয়ানা হলেন গজনীর পথে । সেনাপতি দারাকে তিনি নিজের সঙ্গী করে নিলেন। £ মাহমুদ নিশাপুর পৌছে নিঃশ্বাস নেয়ার আগেই তার এক সীমান্ত সেনা-দূত হস্তদন্ত হয়ে তাকে খবর দিল, ফখরুদ্দৌলার সাহায্যপুষ্ট হয়ে আমীর ফায়েক ও বু আলী হাসান যুদ্ধসাজে নিশাপুরের দিকে এগিয়ে আসছে। ফখরুদ্দৌলা পূর্ব থেকেই সুলতান সুবক্তগীনের যুদ্ধ-পরিণতির দিকে দৃষ্টি রাখছিল। যখন সে সংবাদ পেল, সুলতান অধিকাংশ সৈন্য সাথে নিয়ে গজনী গেছেন এবং মাহমুদের কাছে মাত্র কিছুসংখ্যক সৈন্য রয়ে গেছে। সে তখন মাহমুদের বাহিনীর উপর আক্রমণকে সুযোগ মনে করল ৷ অকস্মাৎ প্রচণ্ড আক্রমণ করে বসল । মাহমুদ সেই দৃতকে দ্রুত সুলতানকে সংবাদ জানাতে পাঠিয়ে দিয়ে সৈন্যের কমান্ড নিজ হাতে নিয়ে ময়দানের দিকে অগ্রসর হলেন । ততক্ষণে প্রতিপক্ষের সৈন্যে ময়দান ছেয়ে গেছে। মাহমূদের বাহিনীকে ঘিরে ফেলে প্রতিপক্ষ । মাহমূদের দীর্ঘ সফরের ক্লান্তি ও যুদ্ধের অবসাদ দূর হওয়াতো দূরে থাক যাত্রা শেষ করার সুযোগটুকুও তার হয়নি । তার সৈন্য সংখ্যা প্রতিপক্ষের তুলনায় অতি নগণ্য ৷ মাহমুদ প্রতিপক্ষের মুখোমুখি দাড়াতে হিমশিম খাচ্ছিলেন। মাহমুদ পশ্চাদপসারণের চিন্তা করলেন। কিন্তু পিছনে ফেরারও তেমন সুযোগ নেই। শক্রবাহিনীর ঘেরাও ছিল খুব মজবুত । বাহ্যত মাহমুদ ছিলেন মৃত্যু ও বন্দী হওয়ার মুখোমুখি । মাহমুদের সংবাদবাহী দুই দূত উক্কার বেগে সুলতানের উদ্দেশে ছুটে চলে। মাহমুদের ভাগ্য সুলতানের সাহায্যের উপর অনেকাংশে নির্ভর হয়ে আছে। কিন্তু পথ ছিল যেমন দুর্গম তেমনই দীর্ঘ। এতিহাসিকগণ বলেন, পরদিন আলী হাসান ও আমীর ফায়েক দেখল, তাদের পিছনের আগমন পথে ধুলি উড়ছে। তারা ভাবল, হয়ত ফখরুদ্দৌলা ভারত অভিযান « ৮৭ ডখ্৮্.211001179.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।