অস্থারোহী সুলতানের দিকে অগ্রসর হতে দেখা গেল। শক্রসৈ্যদেরব্যুহ থেকে আসতে দেখলেও তার তরবারী ছিল কোষবদ্ধ, ঢালটি পিছনে বাধা ছিলো। 855558 সে কোন প্রস্তাব নিয়ে আসছে। দূত বা বার্তাবাহক হয়তো হবে। সে সুলতানের কাছে এলে সবাই বিস্ময়ে হতবাক । এতো কোন সাধারণ দূত বা বার্তাবাহক নয়__ শক্রপক্ষের সেনাপতি দারা নিজে হাজির । দারা সুলতানের কাছে এসে সামরিক অভিবাদন ও সালাম দিয়ে নিজের চাল-তরবারী সুলতানের পায়ের কাছে ফেলে দিল। দারা বলল, সম্মানিত সুলতান! আমি ইসলাম-দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করতে অভ্যস্ত, আপন ভাইদের বিরুদ্ধে আমি তরবারী চালাতে অক্ষম । আমি আমার দেহরক্ষীসহ সব অনুগত সৈন্যদের নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। আমি যাদের সেনাপতি আজ তারা ক্ষমতার জন্যে লড়াই করছে। আমি জিহাদের সওয়াব ও পুণ্য নষ্ট করতে চাই না। আমাকে আপনার বাহিনীতে জায়গা দিয়ে আল্লাহর দরবারে আনুগত্য প্রকাশের সুযোগ দিন, সুলতান! দারা তার সাথে আসা বাহিনীকে নির্দেশ দিল, তোমরা আবার ঘুরে ক্ষমতালিন্দু আমীর ফায়েক ও তার দোসরদের উপর প্রচণ্ড আক্রমণ করো । দারা শুধু নির্দেশ দিয়ে ক্ষান্ত হলো না, ত্যাজ্য বাহিনীর উপর পাল্টা আক্রমণ হানতে অনুসারীদের নিজে কমান্ড দিয়ে সামনে এগিয়ে নিয়ে গেল। সুলতান সুবক্তগীন তার সকল রিজার্ভ সৈনিকদের দু'ভাগে বিভক্ত করে দুই প্রান্তবাহিনীকে সহযোগিতার জন্যে পাঠিয়ে দিলেন। মাহমুদকে দিলেন এক বাহুর কমান্ডিংয়ের দায়িত্। নৃহকে নিজের কাছে রাখলেন। সম্মুখ যুদ্ধে অনভিজ্ঞ নূহকে শত্রুর মুখোমুখি দীড় করিয়ে তিনি তার কোন বিপদ দেখতে চাননি । অপরাধী কখনও মাথা উচু করে দীড়াতে পারে না। কৃত অপরাধ অপরাধীকে তাড়া করে বেড়ায় । সত্যের মুখোমুখি হওয়ার মতো মনোবল অপরাধীর থাকে না। আমীর ফায়েক ও বু আলী হাসান তার সৈন্যদের সুলতান সুবক্তগীন ও দারার দয়ার উপর ছেড়ে দিয়ে জীবন নিয়ে পালিয়ে গেল। তাদের সাথে কিছু সৈন্যও পালাতে সক্ষম হল। এরা এতই ভীত হয়ে পড়েছিল যে, দৌড়িয়ে সুদূর জুরজানে গিয়ে থামল । জুরজানের বাদশাহ ফখরুদ্দৌলা তাদের আশ্রয় দিল।' সেনাপতি দারার ঈমান ও আবেগ ভয়ঙ্কর প্রতিশোধের আগুনে জবলছিল। তিনি ভারত অভিযান *% ৮৬ ডখ৮৬.911001119.001)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।