. ধরে গিয়েছিল প্রতিপক্ষের সবকিছু তছনছ করে দিতে । কিন্তু যোদ্ধাদের এই উজ্জীবন ও উত্তেজনায় সুলতানের মধ্যে কোন আশার সঞ্চার করল না। তার মলিন চেহারার কালিমা দূর হল না। তার চেহারা তখনও দুপ্কখে কাতর, বিষাদে ভারাক্রান্ত । দীর্ঘ বক্তৃতার পর তিনি সৈনিকদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের পর লড়াইয়ের কৌশল বলে দিলেন। সুবক্তগীন ও নূহ অবস্থান নিলেন বাহিনীর মাঝখানে । প্রতিপক্ষে দারা নামের এক বিখ্যাত যোদ্ধা রয়েছে। নিজ রাজ্যের সীমানা ছাড়িয়েও বহু দৃর-দূরত্ব পর্যন্ত মুখে মুখে ফেরে তার বাহাদুরি ও বীরত্বের কাহিনী । সে যখন সুলতানের বাহিনীকে লড়াইয়ের প্রস্তুতি নিতে দেখল, সাথে সাথে নিজ দলের সৈনিকদের সারি বেঁধে দীড় করিয়ে দিল । দারা জানতো, সে যদি সুলতানকে আগে আক্রমণের সুযোগ দেয় তবে বিজয়ী হওয়া কঠিন । একটু সুযোগ পেলেই সুলতানের বাহিনী সব তছনছ করে দেবে । সুলতানের যুদ্ধকৌশল সম্পর্কে তার সম্যক ধারণা ছিল। দারা ছিল সদা সজাগ ও সতর্ক ব্যক্তিত্ব । এক অভিনব কৌশল করল দারা । সে মাঝের সৈনিকদের স্থিতাবস্থায় রেখে অনেক ঘ্বরপথে এসে সুলতানের বাহিনীর দুই প্রান্তবাহুতে আক্রমণ করে বসল। দারার এই আক্রমণ ছিল ধারণাতীত এবং প্রচণ্ড। সুলতানের জন্যে দারার এই চাল ছিল একেবারেই আন্দাজের বাইরে । আকম্মিক এই আক্রমণে সুলতানের বাহিনী বেঘোরে প্রাণ দিতে লাগল এবং ভড়কে গেল। দারার সেনাশক্তিও প্রচুর ৷ তদুপরি সে নির্বাচিত ও দক্ষ বিপুল সৈন্য রেখেছিল মধ্যভাগে । সে জানতো, প্রতিপক্ষের দু"বাহু একই সাথে আক্রমণের শিকার হলে সুলতানকে দু'দিকেই সহযোগিতার হাত বাড়াতে হবে। এতে মধ্যভাগের প্রতিরক্ষা ব্যুহ দুর্বল হয়ে পড়বে, আর এ সুযোগে সে প্রচণ্ড আক্রমণ করে বিজয় ছিনিয়ে নেবে। সুলতানকে দারার কৌশলের ফীদেই পড়তে হলো । পরাজয় অনিবার্ধ হয়ে উঠল। তখন তিনি মধ্যভাগের রিজার্ভ সৈন্যদের প্রান্ত বাহুকে শক্তিশালী করার নির্দেশ দিলেন। ফলে তার রক্ষণভাগ দুর্বল হয়ে পড়ল। তিনি দিব্যি দেখতে পেলেন, মধ্যভাগেও আক্রমণ অত্যাসন্ন । তিনি মাহমুদ ও নৃহকে বললেন, বেটা! হয়তো আজই আমার জীবনের শেষ যুদ্ধ, তোমরা সচেতন থাকো, অগ্রপশ্চাতে খেয়াল রেখো । যুদ্ধের গতি এখন শক্রদের অনুকূলে । একটু অসতর্কৃতা বিরাট অঘটন ঘটাতে পারে। | সেই যুগের বিখ্যাত এতিহাসিক ফেরেশতা লিখেছেন, সুলতানের দৃষ্টিতে ষখন পরাজয়ের ক্ষণ ঘনিয়ে আসছিল তখন ধুলি উড়িয়ে প্রচণ্ড বেগে একজন ভারত অভিযান % ৮৫ ফখ্৮৬.911001179.001)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।