কিন্তু আমার মুসলিম ভাইয়েরা- আমরা যারা একই খোদা, একই কা'বা, একই কুরআনের আদর্শে চলি- একই রাসূল (সে.)-এর আনুগত্য করি তারাই আজ আল্লাহর পথ ভুলে বসেছি। বাবা! মুসলিম মিল্লাতের ভবিষ্যত অন্ধকার । ক্ষমতা ও মসনদের লোভ আর মদ ও মেয়েতে ডুবে গিয়ে ওরা মুসলিম জাহানকে টুকরো টুকরো করছে। তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেক মুসলিম রাজ্যে অবিশ্বাস, বিবাদ, প্রতারণা কিভাবে বিস্তার ঘটেছে। বর্তমান মুসলমানরা দৃশ্যত এক্যবদ্ধ হলেও এদের মনে প্রতারণার বীজ সুপ্ত রয়েছে। একে অন্যের প্রতি এরা ভীষণ অসহিষ্ণু । এরা মতভিন্নতাকেও মনে করে শক্রতা । এরা শুভাকাজ্ষীকেও সন্দেহের দৃষ্টিতে দেখে । আমাদের উচু মহল থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নির্বাসিত হয়ে গেছে। খেলাফত আছে. নামে মাত্র ।” দীর্ঘক্ষণ কথা বলে সুলতান নীরব হয়ে গেলেন। এরপর মাথা উচু করে বললেন, “মাহমুদ ও নৃহ! তোমাদের বাহিনীকে আমার সামনে এনে দীড় করাও ।” মাহমুদ ও নূহের সৈন্যরা সুবক্তগীনের সামনে এসে সারি বেঁধে দাড়িয়েছে। সুবস্তগীন নিজের ঘোড়ায় সওয়ার হয়ে আছেন । সুবক্তগীন যেখানে দীড়ানো সে জায়গাটি একটি টিলার মতো । সেখান থেকে আমীর ফায়েক, আলী হাসান ও ফখরুদ্দৌলার বাহিনীর তাবু দৃশ্যমান । সুবক্তগীন চোখ বুলালেন নূহ ও মাহমুদের বাহিনীর প্রতি। অনুক্ত যন্ত্রণায় তার বুক ভারী হয়ে উঠল । তিনি নিজেকে সামলে নিয়ে সৈনিকদের প্রতি উচ্চ আওয়াজে বলতে লাগলেন- “আল্লাহর সিপাহীগণ! আমি তোমাদের মত একই ধর্মের অনুসারী, একই বেশ-ভূষায় সজ্জিত আরেকটি বাহিনী দেখতে পাচ্ছি। তারা আমাদের প্রতিপক্ষ । তোমরা আর ওরা যদি এক হয়ে যাও, পরস্পর শক্রতা পরিহার করে এক্য গড়ে তোল তাহলে ইসলামের ঝাপ্তা আবার তারেক বিন যিয়াদ ও মুহাম্মদ বিন কাসিমের বিজিত অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে । কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজ তোমাদের ও ওদের মধ্যে বিস্তর ব্যবধান। শক্র ও চক্রান্তকারীরা আমাদেরকে পরস্পর মুখোমুখি দীড় করিয়েছে । তোমরা আল্লাহ ও রাসূলের জন্যে জীবনত্যাগী আর ওরা সিংহাসন ও ক্ষমতার পূজারী । তারা দীন, ঈমান, ইজ্জত ও হুরমতকে নিলাম করে দিয়েছে। হিন্দুস্তানের পৌত্তলিকরা আমাদের উপর দু'বার হামলা করেছে, তোমরা ওদের তুলনায় অনেক কম লোকবল নিয়েও তাদের পরাজিত করেছো । বলতে পারো, কোন শক্তিবলে তোমরা এতো বিশাল বাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়েছিলে? সেই শক্তি হলো তোমরা আল্লাহ ও রাসূল (সা.)-এর নাম বুলন্দ করার লক্ষ্যে মরণপণ যুদ্ধ করেছো । আর তারা ক্ষমতা, মসনদ ও ভারত অভিযান *% ৮৩. ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।