Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এদিকে তার নিজের সৈন্যবাহিনীর অবস্থাও-ছিল্‌ শোচনীয় । বিশাল বাহিনীকে অল্পসংখ্যক সৈন্য দিয়ে মোকাবেলা করতে গিয়ে তারও বহু জানবাজ যোছ। হারাতে হয়েছে। শুধু জয়পালের আক্রমণ আশঙ্কাই নয় আরো বহুবিধ সমস্যায় পতিত হয়েছিলেন সুবক্তগীন। প্রায় সকল প্রতিবেশী মুসলিম রাজা তার বিরুদ্ধে অস্ত্র শানাচ্ছিল। এই কঠিন পরিস্থিতিতে তিনি দু'ধরনের পরিকল্পনা হাতে নিলেন। সকল প্রতিবেশী মুসলিম রাজ্যে দূত পাঠালেন, তারা যেন সবাই হিন্দু আথাসন মোকাবেলায় এঁক্যবদ্ধ হয়ে তার সহযোগিতায় এগিয়ে আসে । কিন্তু কেউ তার প্রস্তাবে সাড়া দিল না। সুলতান সুবক্তগীনের দ্বিতীয় পরিকল্পনা ছিল, পেশোয়ারের উত্তর-পশ্চিমের ছোট ছোট দুর্গগুলোর নিয়ন্ত্রণ হাতে নেয়া । তিনি সুনির্বাচিত ও দক্ষ কিছু সৈনিক নিয়ে এ অঞ্চলের আফগান ও খিলজী বংশজাত লোক অধ্যুষিত দুর্গগুলো দখল করে নেন । বুঝিয়ে সুঝিয়ে তাদেরও যুদ্ধের জন্য প্রভাবিত করেন। আলেম-উলামার দ্বারা ইসলামের মাহাত্ম্য প্রচার করে এ অঞ্চলের সবাইকে ইসলামের পতাকা তলে সমবেত করতে সক্ষম হলেন। আফগানী ও. খিলজীদের নিজস্ব কোন সেনাবাহিনী ছিল না। তারা সুবক্তগীনের সাথে সামরিক চুক্তিতে স্বাক্ষর করল এবং তাদের প্রচুর সংখ্যক যুবককে সুবস্তগীনের সেনাবাহিনীতে ভর্তি করাল । এভাবে কেটে গেল আরো সময় মাহমুদের বয়স এখন তেইশ বছর। সুলতান সুবক্তগীন তাকে খোরাসানের গভর্নর নিযুক্ত করলেন । তখন মুসলিম সালতানাতের অন্যান্য অংশে গৃহযুদ্ধের আগুন জ্বলে উঠল। বুখারার বাদশাহ সহযোগিতার আবেদন জানাল । সুলতান সুবক্তগীন নিজে নৃহের সাথে দেখা করে সুবস্তগীনের নিজের রাজ্যেই বিদ্বোহ দেখা দিল। আমীর বু আলী হাসান খোরাসানের কিছু অংশ দখল করে নিল। সে বিদ্রোহী ফায়েককে আশ্রয় দিল। সুলতান সমঝোতা চুক্তির পয়গাম পাঠালেন কিন্তু আলী হাসান কোন পাত্তাই দিল না। ওদের শিকড় উপড়ে ফেলা ছাড়া সুলতানের আর বিকল্প কোন পথ রইল না। বিদ্রোহী মুসলিম ভাইদের বিরুদ্ধে অস্ত্র ধরা ছাড়া তার আর উপায় রইল না। এদিকে বু আলী হাসান ও অন্যদের পর্দার আড়ালে থেকে খুষ্টানরা সার্বিক ক সহযোগিতা ও উষ্কানী দিচ্ছিল। এরা বিধর্মীদের উক্কানিতে কাওজ্ঞান হারিয়ে ভারত অভিযান *& ৮১ ফখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।