ফেঁসে গেলে আর রক্ষা পাবে না। এমন কঠিন শাস্তি দেবে পরাণ ঠোটের সাথে ঝুলে থাকবে । মরেও মরবে না। এরা যখন কথা বলছিল তখন বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির শব্দে এদের কথার আওয়াজ বাইরে যাচ্ছিল না। বৃষ্টি থামতেই রাজা প্রাসাদে এলো এবং রহস্য জানতে চাচ্ছি! “আমরা পরাজয় চিনি না। আল্লাহ ছাড়া আর কারো কাছে নতি স্বীকার করি না। আপনি ও আপনার জাতির লোকেরা মুসলমানদের ধোকা দেয়া ও প্রতারণা করাকে নেক কাজ মনে করেন। প্রতিশ্রুতি ভঙ্গ করাকে মনে করেন বুদ্ধিমত্তা । এই ধূর্তামি আমরা জানি না। শিকলে বাধা অবস্থায় যদি আমরা আপনাকে রহস্য বলে দেই তবে এর অর্থ দীড়ায় গ্রেফতারীর যন্ত্রণায় আমরা কওমের সাথে বেঈমানী করেছি। বন্দী অবস্থায় আমরা আপনার সাথে কোন কথা বলতে পারব না।” : ৃ “রাজা শ্রেষ মাখা স্বরে বললো, তাহলে কি আমি তোমাদের অতিথি করে রাখবো?” যা ইচ্ছে তা করতে পারেন। শিকলে বন্দী থেকে আমরাই কি আপনাকে বন্ধু ভাবতে পারিঃ বলল এক বন্দী কাসেম বলখী। আপনি আমাদের উর্ধ্বতন নেতৃস্থানীয় লোকদের কয়েদখানায় হত্যা করেছেন, আমাদের সুলতানের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমাদের মুখ থেকে রহস্য জেনে যাওয়ার পর আমাদের সাথেও এমন ব্যবহার করবেন না এর নিশ্চয়তা কি? ' আমরা আপনাকে বলতে পারি, যতো বেশি সৈন্য নিয়েই আপনি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করুন না কেন পরাজয় আপনার হবেই । অবশ্য আমরাই কেবল আপনাকে বলতে পারি বিজয়ের রহস্য কি। কিভাবে আমাদের পরাজিত করা সম্ভব । ] | আমি তোমাদের ডাপ্তাবেড়ি ও শিকল খুলে দিচ্ছি। তোমাদেরকে কয়েদখানার বাইরে রাখার ব্যবস্থা করছি। “আমরা যদি রহস্যের কথা আপনাকে বলি আপনি কি আমাদের ছেড়ে দেবেন? গজনী পর্যন্ত যেতে আমাদের বাহনের ব্যবস্থা করবেন?” প্রশ্ন করল নিজাম । | | “তোমরা যা চাইবে তাই দেব, নিশ্চিন্ত থাক ।” ভারত অভিযান *% ৭৭ ড/%%%.8110001109.00100
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।