উপযুক্ত মেয়ে আমরা খুঁজে নেব, এজন্য আপনি নিশ্চিত থাকুন । সেই কুমারীকে আমরা এই চাদের পূর্ণিমা থেকে আগামী চাদের পূর্ণিমা পর্যন্ত আমাদের হেফাযতে রাখব । ওকে বিশেষ ধরনের খানা, বিশেষ পোশাক পরাতে হবে এবং বিশেষ ধরনের তালিম দিতে হবে। সে নিজে থেকেই বলি হওয়ার জন্য আর্জি পেশ করতে থাকবে । সে আপনার আকাঙ্ষা সফলের জন্য আশীর্বাদ করবে। তাকে এখানে নয় একটা বিশেষ স্থানে নিয়ে বলীদান করা হবে মহারাজ! : এ কাজ খুব জলদি হওয়া দরকার । বলল রাজা । আপনি বলিদানের ইচ্ছে ব্যক্ত করার সাথে সাথেই দেবতা খুশি হয়ে গেছেন। তার রাগ কমে গেছে। দেখলেন না, আপনি বলিদানের কথা বলার সাথে সাথে দেবতা শান্ত-নিরব। বন্ধ হয়ে গেছে গর্জন। থেমে গেছে ঝড়। আকাশ একেবারে পরিষ্কার । ৃঁ রাজা জয়পাল মন্দির থেকে বেরিয়ে গেল। বলি হওয়ার ভয়ে মেয়েদের চেহারা পার্ুর বর্ণ ধারণ করেছিল । এরা হাফ ছেড়ে বাচল। পণ্ডিতের কথায় অন্য কুমারী বলিদানে রাজা সম্মতি দিল। এরা রাজার কথায় আশঙ্কা করছিল, না জানি তাদের মধ্যে কাউকে আবার বলিদানের শিকার হতে হয়। আজ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কেন আমরা তোমাদের কুমারীত্ নষ্ট করেছি। না হয় আজ তোমাদেরই বলি হতে হতো । নির্লজ্জের মত বলল বড় পণ্তিত। কুমারীত্ নষ্ট না করলে একের পর এক তোমাদেরকেই বলিদান বরণ করতে হতো । তোমরা তোমাদের শরীর বলিদান করে জীবন দান থেকে মুক্তি লাভ করেছো। বড় পণ্ডিত কুমারীদের উদ্দেশে এমন গন্তীরভাবে কথাগুলো বলছিল, যেন সে বেদ পুরানের কোন শ্লোক আবৃত্তি করছিল। রাজা জয়পালের বহর ভারী বর্ষণের ফলে কাদা-মাটির মধ্য দিয়ে রাজপ্রাসাদের দিকে রওয়ানা হল । রাজার প্রস্থানে তার রক্ষী-প্রহরী সৈন্যরা মন্দির এলাকা ত্যাগ করল । বড় পণ্ডিত কুমারীদের পিছনের কামরায় চলে যেতে নির্দেশ দিয়ে নিজেও সেই কামরায় প্রবেশ করল । সদর গেট বন্ধ করে দেয়া হল। হল। রাজার হুকুম ছিল এখানে এদের হাজির করার । রাজার ফেরায় বিলম্ব দেখে গ্রকটি ঘরে তাদের বসিয়ে দেয়া হল। রাজার হুকুম ছিল, ওদেরকে কয়েদখানায় শিশ্নমানের আহার না দিয়ে ভাল আহার দেবে, আরাম বিছানার ব্যবস্থা করবে। ভারত অভিযান ৭ ৭৫ ডখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।