মহারাজ! দেবতা খুব নাখোশ হয়েছে। গজনীর যুদ্ধে দেবদেবীদের অপমান করা হয়েছে। এই অপমান দেবতা কখনও ক্ষমা করবে না। রাজার সামনে দু'হাটু গেড়ে নীচু গলায় বলল বড় পপ্ডিত। এ সময় হঠাৎ আকাশে এমন বিকট বিজলী-গর্জন শুরু হলো যে, মন্দির কেঁপে উঠল, মূর্তিশুলো নড়ে গেল। রাজা কাপতে কাপতে চিৎকার করে উঠল, পণ্ডিত! জ্বী মহারাজ! দেবী মা কি চায়? কতো মানুষের বলি চায় দেবী? যতো নরবলি চায় বলুক, “ আমি দেবীর পদতলে হাজারো নরবলী দিয়ে তাকে সন্তুষ্ট করব। এ সময় রাজা জয়পাল, পণ্তিত ও মন্দিরের সেবায়েতদের মধ্যে আকাশের অবিরাম বিকট গর্জন আর বিজলীর ভয়াবহ ঝলকানিতে ধুকপুকানি শুরু হয়েছে। ভিতরে ভিতরে ভয়ে সবার বুক শুকিয়ে গেছে। তাদের খুশি দেখে কে। দীর্ঘদিন পর কাজ্ফিত মুষলধারার বৃষ্টিতে আনন্দ উচ্ছ্বাসে তারা বলাবলি করছিল, “এবার ফসল ভালো হবে, আল্লাহ রহম করেছেন। ভাইয়েরা! বাড়ি গিয়ে সবাই নফল নামায পড়ো, শুকরিয়া আদায় করো ।” মুসলিম কৃষকদের আনন্দ উল্লাস আর হর্ষধ্বনি মন্দির থেকেও শোনা যাচ্ছিল।, মুসলমানদের জন্যে যা ছিল আল্লাহর দয়া মন্দিরের মূর্তিপৃূজকদের বিবেচনায় তা ছিল দেবতার ক্রোধ, ভগবানের গযব । মুসলমানরা ভারী বর্ষণ-বৃষ্টিকে আল্লাহর রহমত ভেবে শুকরিয়া জ্ঞাপনার্থে নফল নামায পড়ার জন্যে সবাইকে উদ্বুদ্ধ করেছে। মুসলমান শিশুরা বৃষ্টিতে ভিজে কাদা-পানিতে খেলতে নেমেছে, হৈ চৈ, চেঁচামেচি করে উল্লাস করছে। অপর পক্ষে রহমতের এই বারিধারা ও মেঘের গর্জনে মন্দিরের পূজারী ও রাজার চেহারা মলিন হয়ে গেছে। গযবের বড় পণ্ডিত হাতজোড় করে বড় দেবতার কাছে ক্ষমা প্রার্থনা করছিল, এদিকে রাজাও ভগবানের শাস্তি আশঙ্কায় কাতর। বাইরে সারি বেঁধে দীড়ানো যুবতীরা দ্বিতীয়বার আকাশের গর্জনে ভীত হয়ে দৌড়ে মন্দিরে এসে কাপতে শুরু করেছে। দীর্ঘক্ষণ পর এক পণ্ডিত মুখ তুলে বলল, মহারাজ! এক কুমারীর বলিদান! মাত্র একটি? জ্বী মহারাজ! মাত্র একটি কুমারী হলেই চলবে । বলল পণ্তিত। ভারত অভিযান *% ৭৩ ডখ৮্.911001179.001
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।