মুখ থেকে রহস্য উদঘাটনের ফন্দি আটতে লাগল । যে করেই হোক রহস্য সে এদের মুখ থেকে বের করবেই । লাহোরের সবচেয়ে বড় মন্দিরের প্রধান মূর্তি সরস্বতির সামনে আতর, গোলাব, ধূপ, লোবান, আগরবাতি জ্বালিয়ে একান্ত মনে পূজায় বসেছে পপ্ডিত। মন্দিরের ভেতর-বাহির ধুয়ে মুছে ঝকমকে করা হয়েছে । আলোকমালায় গোটা মন্দির ঝলমল করছে। আজ মন্দিরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ। বিশ-পঁচিশটি কুমারী মন্দিরের ভেতরে ফুলের ডালি নিয়ে দীড়ানো। এরা বিশেষভাবে তৈরি পোশাকে সঙ্জিত হয়ে মন্দিরের প্রবেশ পথে দু*সারিতে টহল দিচ্ছে। ইত্যবসরে ঘোষণা শোনা গেল, মহারাজের সওয়ারী আসছে। রাজার আগমনী সংবাদে বাদক দল বিশেষ সঙ্গীতের তুফান তুললো । বাজনার তালে তালে নেচে উঠল তরুণী দল । গোটা এলাকা হারিয়ে গেল কান ফাটা ঢাকঢোল আর বাদ্যযন্ত্রের শব্দে। রাজা সদর গেটে এলে কুমারীরা কুর্নিশ করে গমন পথে তার পদতলে ফুলের পাপড়ি ছিটিয়ে দিল। তাজা ফুলের পাপড়ি মাড়িয়ে তরুণীদের বেষ্টনী পেরিয়ে মন্দিরে প্রবেশ করল রাজা । প্রবেশ করল বিশেষ এক কক্ষে । যেখানে পগ্তিত মহারাজ তন্ত্রমন্ত্র জপছিল। এক পন্ডিত তাকে কুর্নিশ করে মাথায় তিলক পরিয়ে দিল। অন্য পঞ্জিতেরা ঘটি, শীখা বাজাতে শুরু করল। রাজা জয়পাল দু'হাত জোর করে সরস্বতীর পা ছুঁয়ে চোখে-মুখে হাত বুলাল। আর শপথ করল, যে করেই হোক সে পরাজয়ের প্রতিশোধ নেবেই নেবে। প্রতিজ্ঞা করল মূর্তির সামনে, “পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করে সুদূর বুখারা পর্যন্ত আমি দেব-দেবীর ডঙ্কা বাজাব। ইসলামের সূতিকাগার পর্যন্ত আমি সনাতন ধর্মের সীমানা বিস্তৃত করে ক্ষ্যান্ত হব। দেবদেবীদের মর্যাদা বুলন্দ করতে ব্যর্থ হলে যুদ্ধেই আমি প্রাণ ত্যাগ করব ।” রাজার প্রার্থনা শেষ হলে শুরু হল পণ্তিতদের পালা । পণ্তিতেরা ওদের নিজস্ব সংস্কৃত ভাষায় অনেক কিছু বলল, যা অন্যদের পক্ষে বোঝা সম্ভব নয়। ঘণ্টা আর শীখা ধ্বনি আরো তীব্র হল। হঠাৎ ভীষণ গর্জন শোনা গেল- যেন আসমান ভেঙে পড়েছে। বাইরে যেন রাতের আধার নেমেছে। পরপর কয়েকবার গর্জন শোনা গেল। পঞ্ডিতেরা পরস্পর চোখাচোখি করল, বুড়ো রাজা পন্তিতদের কাতর অবস্থা আর ভুবন কীপানো গর্জনে ভয়ে কেপে উঠল । তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। বড় পক্তিত দেবতার সামনে আরো জোরে জোরে মন্ত্র পড়ছে আর রোদন করছে। বাইরে নেমে এলো গভীর অন্ধকার । শুরু হল চেঁচামেচি, হাকডাক আর চিৎকার । ভারত অভিযান «& ৭২ ডখ্৮্.911001179.001)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।