আমাদের যুদ্ধকৌশল সম্পর্কে জানতে হলে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে মহারাজ! বলল অপর বন্দী । আমাদের হত্যা করেও আপনি রহস্য জানতে পারবেন না এবং আপনার লজ্জাকর পরাজয়কেও বিজয়ে পরিণত করতে সক্ষম হবে না। এদের নিয়ে যাও! শিকলে বেঁধে রাখো । আর অন্যগুলোকে হত্যা করে ফেল । রাজা হুকুম দিল। উভয় কয়েদীকে খাস কামরা থেকে নিয়ে গেল প্রহরী । রাজা পণ্ডিতদের উদ্দেশে বলল, আমি পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করতে চাই। তোমরা জেনে শুনে জলদি বল এ কাজ কিভাবে করা সম্ভব । - পণ্ডিতরা চলে যাওয়ার পর রাজা জয়পাল তার দুই জেনারেলকে বলল, এ দুই কয়েদীকে লাহোর নিয়ে যাবো ৷ আগামীকাল এখান থেকে আমরা রওয়ানা হব। এদেরকে নেয়ার ব্যবস্থা কর। | এদের কাছ থেকে আপনি কি রহস্য জানতে চান মহারাজ! জিজ্ঞেস করল এক জেনারেল । ূ ৃ আমাদেরকে পরাজয়ের রহস্য আবিষ্কার করতে হবে । সুবক্তগীন আমাদের রণপ্রস্তুতি আর আক্রমণের খবর আগেই জেনে ফেলেছিল । আগাম খবর নিয়ে মুসলমানরা ওত পেতে রাতের আধারে আমাদের সৈনিকদের মনোবল ভেঙে দিয়েছে। পাহাড়ের আড়ালে ওদের সৈনিকরা আগে থেকে ওত পেতেছিল আর রাতে গেরিলা হামলা করেছিল । সুবক্তগীনের গুপ্ত বাহিনী গেরিলা হামলার জন্যে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিল । তখন আমরা ছিলাম সম্পূর্ণ অপ্রস্তুত । যুদ্ধের রহস্য উন্মোচন করতে হলে আপনাকে. আগে খোজ নিতে হবে, আমাদের যাত্রা ও প্রস্তুতির খবর কিভাবে গজনী পৌছল । সুবন্তগীনের গোয়েন্দারা আমাদের আশেপাশে ঘাপটি মেরে আছে। এদের খুঁজে বের করার ব্যবস্থা আগে করতে হবে মহারাজ! রাজা জয়পাল বার্ধক্যে উপনীত । উপরস্ত্র উপর্যুপরি পরাজয়ের গ্রানিতে তার দেমাগ বিগড়ে গিয়েছিল । অন্য কারো কথা বা পরামর্শ শোনার মতো মানসিকতা তার ছিল না। রাজা পরাজয়ের কারণ নিজে যা বুঝতে পেরেছিল সেরূপ প্রতিক্ষার ব্যবস্থা নিচ্ছিল। কিন্তু পরাজয়ের কারণ যে তার ধারণা ভিন্ন অন্য কিছু, হতে পারে এটা তাকে বোঝানোর ক্ষমতা কারো ছিল না। নেজাম আউরিজী যখন বলল, তাকে হত্যা করলেও যুদ্ধের রহস্য সে ফাস করবে না, এরপর রাজা এদের ভারত অভিযান €% ৭১ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।