Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

প্রত্যেকেই জিহাদে গমনকারীদের জন্যে দু'আ করে। আমাদের ছোট-বড় ছেলে-বুড়ো সবাই সব সময় আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে । বলল নিজাম আউরিজী। আচ্ছা! তোমরা কি জান তোমাদের বিজয়ের রহস্য কিঃ তোমরা কি আমার সৈন্য সংখ্যা সম্পর্কে আগে জানতে? জিজ্ঞেস করল রাজা । আপনার সৈন্য সংখ্যার ব্যাপারটি জানা-না জানার বিষয়টি আমাদের সুলতান এবং সেনাপতিদের দায়িত্ব । ওসব নিয়ে আমরা ভাবি না। আমাদের সাফল্যের রহস্য হলো আমরা যুদ্ধ করি আল্লাহর জন্যে । আমরা যুদ্ধে অবতীর্ণ হই বাঁচার জন্যে নয় শাহাদাতের আকাঙ্ক্া নিয়ে। তা আমি জানি। বলল রাজা। কিন্তু আমার প্রশ্ন হলো, আমার বিশাল বাহিনীর বিরুদ্ধে তোমরা এতো অল্পসংখ্যক লোক কিভাবে বিজয়ী হলে? তোমাদের যুদ্ধের কৌশল কি? এটা একান্তই গোপনীয় বিষয়। এ ব্যাপারে আমি যেমন আপনাকে কিছু বলতে পারব না, আমার সাথীও আপনাকে কিছু বলতে পারবে না। তবে একথা বলতে পারি, আল্লাহর উপর ঈমানদার কোন ব্যক্তি তারার গতিবিধিতে বিশ্বাস করে. না। যতক্ষণ ঈমান মজবুত থাকে, ততক্ষণ মু'মেন আকাশের বিজলীর ন্যায় দুর্বার গতিতে সামনে এগিয়ে চলে । আমাদের উলামায়ে কেরাম বলেছেন, হিন্দু ও পৌত্তলিকরা কাদামাটি ও পাথরের মূর্তির পূজা করে। ওদের বিশ্বীস দুর্বল এবং অক্ষম ওদের দেবদেবীরা । আমরা আপনাকে বাস্তবে দেখিয়ে দিয়েছি, হাতে গড়া কাদা-মাটি ও পাথরের দেবদেবী প্রকৃত খোদার সাথে টক্কর দিলে ধুলোর সাথে মিশে যায়। আপনি কি দেখেননি, আপনার সৈনিকরা সাথে করে নিয়ে গিয়েছিল বহু দেবদেবী, সে সব কি নিশ্চিহ্ন হয়ে যায়নি? আপনার একজন সৈন্যও কি অক্ষত ফিরে আসতে পেরেছে? এই শ্লেচ্ছ আমাদের দেবদেবীকে অপমান করছে মহারাজ! রাগতস্বরে বলল এক পত্তিত। * _. এই গবেট এখনও বুঝতে পারছে না যে, সে আমাদের বন্দী, বলল রাজা । এরা তাদের কঠিন পরিণতি সম্পর্কে বেখবর। এরা যদি যুদ্ধকৌশল সম্পর্কে আমাকে ওদের গোপন রহস্য প্রকাশ না করে তাহলে আমি ওদের চামড়া তুলে ফেলব । তখন দেখবে, যন্ত্রণায় গড়গড় করে সব বলে দেবে। ভারত অভিযান €« ৭০ ডখ৮৬.911001119.001

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।