হয়নি। আনন্দপালের হাতে রাজ্যপাট ন্যস্ত করে স্বস্তির নিঃশ্বাস নেয়ার. সময় এখনো আসেনি । উপরন্তু অন্য রাজারা তাদের বিপুল সৈন্য ও রসদ ক্ষয়ের ক্ষতিপূরণ দাবী করে বলতে পারে, এর ক্ষতিপূরণ স্বরূপ সিংহাসন ও রাজ্য আমাদের হাতে তুলে দিতে হবে । এসব চিন্তায় রাজা জয়পালের মাথা বিগড়ে যাওয়ার উপক্রম । এমতাবস্থায় যখন পণ্তিতেরা পরাজয়ের কারণ নির্ণয়ের জন্যে আবার তারার অবস্থান হিসেব করে কোথায় ভুল হয়েছে তা খতিয়ে দেখার, কথা বলল তখন ক্ষোতে-অপমানে রাজা কীপতে শুরু করল। “আমি তোমাদের পরিষ্কার বলছি যে, মুসলমানরা তোমাদের মতো যুদ্ধের গনা গুনে আসেনি। ওরা তারার গতিপথ দেখে গণক-জ্যোতিষীদের কথামতো বিজয়ের শুভ-অশুভ যাত্রা দেখে আসেনি । আমাদের হাতে মুসলিম সৈন্য খুব কমই বন্দী হয়ে এসেছে। তন্মধ্যে দু'জন অফিসার রয়েছে । এদেরকে তোমরা দেখ, ওরা তোমাদের মতো মুসলিম মৌলতীদের কোন বিজয়-আশ্বাস নিয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল কিঃ আমার তো সন্দেহ হয়- মুসলমানদের কথা সত্য মনে হয়। ওরা বলে-_ কাদামাটি আর পাথরের তৈরি এসব দেবতা মিথ্যা; আর ওরা 'যে খোদার ইবাদত করে তাই সত্য ।” . “ছিঃ ছিঃ ছিঃ মহারাজ! মুসলমান শ্েচ্ছ। ওদের নাম উচ্চারণ করাও অশূচি। আপনার পরাজয়ের কারণে দেবতাদের মিথ্যা আখ্যা দেয়া মহাপাপ হবে । এই পরাজয়ের বিভিন্ন কারণ থাকতে পারে । পরাজয়ের কারণ এই নয় যে, মুসলমানদের ধর্ম সত্য, আমাদের দেব-দেবীরা ভিত্তিহীন ও মিথ্যা ।” কারো ঘরে ডাকাত পড়লে সেই ঘর উজাড় হয়ে যায়। বলল অপর পঞ্তিত। কিন্তু এর অর্থ এই নয় যে, ডাকাতদের খোদা সত্য আর লুষ্ঠিতদের খোদা মিথ্যা। [ও “আমি তো আমার ধর্মকে সত্য জেনেই মুসলমানদের দেশে এই সত্য ধর্মকে বিস্তৃত করতে চেয়েছিলাম । দেবতারা আমাকে কেন সহায়তা করল না? মুসলমানরা আমাদের দেবতাদেরকে টুকরো টুকরো করে উপহাসে মেতে উঠল। এসব কি সহ্য করার মত?” বলল রাজা জয়পাল। “মহারাজ! আমাদেরকে আবার যাচাই করে দেখার সুযোগ দিন ।” আমি আবার তোমাদের গণনা যাচাই করে দেখার সুযোগ দিচ্ছি। একথা বলে রাজা জয়পাল গমনোদ্যত পণ্তিতদের বলল, তোমরা একটু বস। আমি কামরায় ঝুলানো ঘন্টা বাজাল। এক দারোয়ান ভেতরে প্রবেশ করলে রাজা ভারত অভিযান € ৬৮ ডখ্৮৬.9110001179.001
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।