কবরের চারপাশে বাহারী রঙের অগণন ফুলের সমারোহ ঘটাবো । এই বাহারী বাগানে চিরসুখে শুয়ে থাকবে । এ বাগান হবে তোমার চির সুখনিদ্রার ঠিকানা । পিতার উপদেশ ও অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছিলেন শাহজাদা । সুব্ক্তগীনের কথা অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছিল তার জীবনে । সতের বার ভারত আক্রমণের স্মৃতিবাহক সতেরো স্তন্তের এখন আর কোন খোঁজ নেই। সুলতান মাহমুদের বাগান বাড়িরও কোন হদিস নেই। কিন্তু ইতিহাসের পাতায় জীবন্ত হয় আছে সুলতান মাহমৃদ ও তার এঁতিহাসিক ভারত অভিযান । এখনও পৌত্তলিক হিন্দুদের কাছে, মূর্তিপূজারীদের কাছে সুলতান মহাতঙ্ক, মূর্তিসংহারী, বিজয়ী অবয়ব। পৃথিবীর মানুষ তাকে স্মরণ করবে চিরকাল। কিছুদিন আগে রাজা জয়পাল যখন পেশোয়ার হয়ে গজনীর দিকে যাচ্ছিল, তখন তার রাজকীয় জৌলুস ও জীকজমক দেখে পাহাড়-নদীও যেন কুর্নিশ করে তার চলার পথ করে দিতো । সাধারণ মানুষ জয়পালের হস্তিবাহিনী ও বিশাল অশ্বারোহী সৈন্যদের দেখে ভয়ে দূরে চলে যেতো । আর আজ গজনী থেকে পালিয়ে আসা রাজাকে দেখে পেশোয়ারের প্রজারা বিস্মিত হলো । তারা চিনতেই পারছিল না, এ লোক কি তাদের রাজা না এটা রাজার প্রেতাত্মা! | রাজার বিশাল সামরিক বাহিনী বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন হয়ে বেহাল অবস্থায় ফিরে আসে । যে সব হাতি.রণসাজে মাথা উচু করে যুদ্ধযাত্রা করছিল, সেগুলোর মাথা ছিল ক্ষত বিক্ষত অবনমিত। এদের চলার গতি দেখে মনে হচ্ছিল, এনা মুখ থুবড়ে মাটিতে পড়ে যাবে এখনই । পেশোয়ারের রাজপ্রাসাদে রাজাকে অভ্যর্থনা জানাতে নাকারা বেজে উঠল। দুই সারিতে নিরাপত্তা রক্ষীরা দীড়িয়ে গেল দু'পাশে । রাজা ক্ষুব্ধ কণ্ঠে বলল, এসব বাদ্য-বাজনা বন্ধ কর। একান্ত রক্ষীদের একজনকে বলল, “পণ্তিত দু'টোকে এক্ষুনি আমার সামনে হাজির কর ।” ্ পেশোয়ার রাজমহলে নেমে এলো মৃত্যুর বিভীষিকা । রাজমহলের বাসিন্দারা যেন সব মৃতবৎ। কারো মুখে টু শব্দটি নেই। মাত্র দু'তিনজন হাক ডাক করছিল, . . “পণ্তিত কোথায়, কোথায় পণ্ডিত মহারাজ?” রাজা একটি বদ্ধ কক্ষে রাগে, ক্ষোভে, অপমানে, আত্মগ্রানিতে টলছিল। শ্লী নিজের উরুতে নিজেই থাঞ্সড় মারছিল আর দু'হাত কচলাচ্ছিল। কখন দু'পন্তিত তার খাস কামরায় প্রবেশ করে হাতজোড় করে দীড়িয়েছে সে দিকে তার টি বিন্দুমাত্র খেয়াল নেই। ভারত অভিযান *% ৬৫ ডখ৮৬.911001179.001
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।