Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

না বেটা! বাগানবাড়ি তোমাকে আমিই বানিয়ে দেব। তাহলে আপনার চোখে পানি কেন? বেটা! আমার মনে পড়ছে সেই স্থৃতি । তোমার বাবার সাথে তখন আমার বিয়ে হয়নি । আমি ছিলাম এক বড় কর্মকর্তার বাগদত্তা। কিন্তু তোমার বাবার প্রতি আমার মনে প্রচণ্ড টান অনুভব করছিলাম ৷ আমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম ৷ আমি বাগদত্তাকে এজন্য পছন্দ করতে পারছিলাম না, সে আমাকে হেরেমের চার দেয়ালে বন্দী রাখতে চেয়েছিল। সে হেরেমের সৌন্দর্য বর্ধনের সামথী মনে করতো নারীকে । আমার ঘুরে বেড়ান, ঘোড়ায় সওয়ার হওয়া ও সাতার কাটায়ও তার ছিলো চরম আপত্তি । আমি নিজেকে হেরেমের শোভা করে রাখতে মোটেই প্রস্তুত ছিলাম না। আমি তোমার আব্বাকে বলেছিলাম, আমি এমন স্বামী চাই, যে আমার সাথে ঘোড়া দৌড়াবে, নদীতে সাতার কাটবে। সন্তান কখনো ইসলামের প্রহরী হয় না। আমি এমন ছেলের মা হতে চাই, যে সুদূর ভারত পর্যন্ত ইসলামের পয়গাম প্রচার ও ইসলামী সালতানাত সম্প্রসারিত করবে । মুবাল্িগের বেশে নয় বিজয়ী সুলতান বাহাদুর হিসেবে, শুধু কুটনীতির আমার আম্মুও এ কথাই বলতেন, কিন্তু আমি তো দাস-দাসীর হাটে বিক্রি হওয়া এক গোলাম ।” তোমার আব্বুকে আমি বলেছিলাম, “ইসলামের অতন্দ্র প্রহরী শ্রেণী ইসলামের রক্ষক হবে তো দূরে থাক ইসলামকে তারা ডূবাচ্ছে। দেখ না, আমার আব্বাও তোমার মত হাটে গোলাম হিসেবে বিক্রি হয়েছিলেন, কিন্তু তিনি নিজের কর্মনিষ্ঠা ও চেষ্টায় আজ বুখারার শাসক পদটি অলঙ্কৃত করে : আছেন । আরো একটি কথা আমি তোমার আব্বুকে বলেছিলাম । বলেছিলাম, আমি যে মহানায়কের কথা ভাবি, সেই সন্তান তোমার ওরসে আমার গর্ভে সঞ্চারিত হোক, তা আমি একান্তভাবে কামনা করি । আমি সেই কাজ্কিত সন্তানের গর্বিত মা হতে চাচ্ছি। তোমার আব্বুর প্রতি আমার এই আকর্ষণ ও ভালবাসায় বিন্দুমাত্র যৌবনের তাড়না আর কৈশোরের উন্মাদনা ছিল না। ছিল নির্ভেজাল পবিত্র আকাজ্ার হৃদয়তন্ত্রী ছেড়া যন্ত্রণার জীবন্ত ছবি আকার এক বিনীত নিবেদন । আমার মনের গহীনে আশৈশব লালিত স্বপ্রের বাস্তবচিত্র দেখতে মনটা বেকারার ছিল। আল্লাহর ইচ্ছায় ও তোমার আব্বার দৃূরদর্শিতায় আমার সাথে তার বিয়ের সব বাধা অল্পতে দূর হয়ে যায়। দাসের হাটে বিক্রিত গোলাম ভারত অভিযান €% ৬১ ডখ্৮৬.911001179.001)

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।