দেখা দিয়েছে। আমি সেই পুক্রটি প্রসব করেছি যে পৃথিবী থেকে মিথ্যা দূর করবে । আজ মুহররম মাসের দশ তারিখ । আল্লাহর ইঙ্গিত অনুধাবন করে টা র তার দরবারে অবনত মস্তকে বিগলিত হৃদয়ে শুকরিয়া জ্ঞাপন করা ৩। সুবক্তগীন ছেলের নাম রাখলেন মাহমুদ । দেখতে তার ছেলে খুব একটা হৃদয়গাহী চেহারার অধিকারী না হলেও পিতার সব চিন্তা ও আকাজ্ষা-আগ্রহের কেন্দ্র ছিল এই সন্তান। অতি শৈশবে-ই পিতা ছেলেকে কুরআন শরীফ হিফ্য করালেন। বার বছরের মধ্যে জরুরী কিতাবাদির ইলম শেখার পর্ব শেষ করিয়ে ফেললেন । পনের বছরে পদার্পণ করলে সুবক্তগীন ছেলেকে হিন্দু রাজার বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে বললেন, “তোমাকে মূর্তিসংহারী হতে হবে ।” গজনীর শহরতলী থেকে একটু দূরে মাঠের মধ্যে একটি মনোরম বাগান। বাগানের মাঝখানে এক দৃষ্টিনন্দিত বালাখানা । বাগানের মনোহারী গাছগাছালি,, রঙ বেরঙের হাজারো ফল-ফুলের সমারোহ আর এর পরিপাটি সাজানো গোছানো পরিবেশ বহুদূর থেকেই মানুষের নজর কাড়ে । প্রথমেই তারা ভাবত আলীশান এ কাজ কোন সাধারণ জমিদারের নয় । অবশ্য কোন শাহজাদা কিংবা উজির গড়ে 'ুজপছে এ বাগান ও সুরম্য সৌধ । অথচ কিছুদিন আগেও জায়গাটা ছিল ধু ধু প্রান্তর, ছিল গাছপালা শূন্য । গজনীর মানুষ দল বেঁধে "এই বাগান ও বালাখানা দেখতে যেতো, পথিকরা এর সৌন্দর্যে মুগ্ধ হতো, পথিক এখানে এসে থমকে দীড়াতো । দর্শকদের মুখে সুবক্তগীনের পুত্র মাহমুদের প্রশংসা ও গুণকীর্তন শুনে জনতা তার প্রতি আরো সম্রদ্ধ হতো। এই বাগান বাড়ি, অবকাশ কেন্দ্র মাহমুদ তার বাবা সুবক্তগীনের অজ্ঞাতে তার মায়ের অনুমতি নিয়ে গড়ে তুলেছিল। মাহমূদ ছিল তার মা-বাবার কদাকার ও বেঢপ চেহারার কাঙ্ফিত পুত্র । মাহমুদের তুলনায় তার ছোট ভাই দৈহিকভাবে ছিল দারুণ আকর্ষণীয় । কয়েক বছর আগে মাহমৃদ যখন মাকে বলেছিল, সে একটি মনোরম বাগানবাড়ি বানাচ্ছে, একথা শুনে মা তার আপাদমস্তক নিরীক্ষণ করে কেঁদে ফেলেছিলেন । মায়ের চোখে পানি দেখে মাহমূদ 'বলল, মা আমি যদি একথা বলে আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিন। আমি আর বাগানবাড়ি বানাচ্ছি না। ভারত অভিযান *% ৬০ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।