না। আমাকে এমন অপদস্ত করার হেতু কি? সে প্রথমে আমাকে খুব ধমকালো, পরে আবার হাতজোড় করে মিন মিন করতে লাগল । আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, “পিতার মর্যাদা রক্ষার খাতিরে আমি তোমার বাগদত্তা হতে .রাজী হয়েছিলাম । তাকে বললাম, এ ব্যাপারে তুমি আব্বার সাথে কথা বল। তোমাদের পূর্বাপর সব ঘটনা বলে দিয়েছে। আব্বা তোমার অকপট _ সত্যবাদিতায় দারুণ খুশি হয়েছেন। ত্বোমার সাহসী উচ্চারণের ভূয়সী প্রশংসা করেছেন। আমি আব্বাকে বলে দিয়েছি, এই বাগদত্তা আমার একদম সহ্য হয় না। অবশ্য সে.খুব বড় অফিসার। মনে হয় আজ দিনের কোন এক সময় সে আব্বার সাথে এ নিয়ে কথাও বলেছে। সুবক্তগীন তরুণীকে গভীরভাবে দেখছিল। গতকালের চেয়ে আজ তাকে আরো বেশি সুন্দরী মনে হচ্ছিল। তরুণী সুবক্তগীনের হাত তার হাতে নিয়ে খেলছিল আর সুবক্তগীনও গভীর দৃষ্টিতে তাকে পরখ করছিল । তারা পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসেছিল । তরুণী তার শরীর ঘেঁষে বসে চোখে চোখ রেখে অনর্গল কথা বলছিল। সুবক্তগীন তরুণীর কথা ও বূপ-সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল, “তোমাকে দেখলে, তোমার কথা শুনলে আমার মায়ের কথা মনে পড়ে।” “তোমার ছেলেও এই কথাই বলবে।” বলে খিলখিলিয়ে হেসে উঠল তরুণী । ূর্ঘ নদীর ওপারের টিলার আড়ালে শেষ আলো বিকিরণ করে ডুবে যাচ্ছে। পশ্চিমাকাশে সূর্যের লালিমা ঘন জন্কারে ঢেকে যাচ্ছে। আর এপারে দু' যুবক-যুবতী হাতে হাতে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। মাসখানিক পেরিয়ে গেছে। এরই মধ্যে আলগ্তগীনের হৃদয়ে স্থায়ী আসন করে নিল সুবক্তগীন। আলপ্তগীন তাকে একান্ত সচিবের মর্যাদায় অভিষিক্ত করে বললেন, “মুসলিম জাতির চেতনা নষ্ট হয়ে গেছে। শাসকশ্রেণী আরাম-আয়েশ ও ভোগ-বিলাসিতায় আকণ্ঠ ডুবে আছে। রাজ্যগুলো প্রতিদিন টুকরো টুকরো হচ্ছে। বেঈমান আমীররা প্রধান শাসককে ভোগবাদে নিমজ্জিত করে বিচ্ছিন্নতার বীজ বপন করছে জাতির মাঝে । আমাদের নেতারা বেঈমানদের দেয়া পুরিয়া গিলে পরম্পর খুনোখুনিতে লিপ্ত হয়েছে। যে খেলাফত ছিলো মুসলমানের সকল কর্মকাণ্ডের কেন্দ্র তা এখন খেয়ালী রাজার সিংহাসনে পরিণত হয়েছে। সুলতান আব্দুল মালেক আমাদের কেন্দ্রীয় শাসক । তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন। ভারত অভিযান *% ৫৪ ডখ্৮৬.9110001179.001
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।