গভর্ণর হাউজ থেকে বেরিয়ে ঘোড়ার লাগাম ধরে অধমুখে আস্তাবলের দিকে হাটতে হাটতে ইত্যাকার ভাবনায় ডুবে যায় সুবক্তগীন। সেই সাথে তবুণীর প্রতি একটা আকর্ষণ অনুভব করল মনের গহীনে । মনে মনে বলল, অনন্য এই তরুণী । ওর সাথে অন্য হেরেমের অন্য ললনাদের তুলনাই অর্থহীন । তরুণী তাকে বলেছে, সে আবার আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে । এসব কথা ভেবে তরুণীর মধ্যে কেমন যেন আস্থা অনুভব করল সুবক্তগীন। এই দীড়াও! আধো প্রেম, আধো সংকট, আশা-নিরাশার দোলাচলে দুলতে দুলতে আনমনে হাঁটছিল সুবক্তগীন। জগতের অন্য কিছুর প্রতি খেয়ালই ছিল না তার। আসছে। সে দীড়াল। বিক্রিত গোলামকে যেন আর কোনদিন শাহজাদীর আঙ্গিনা মাড়াতে না দেখি। তুমি যদি বুখারার শাসনকর্তার মেয়েকে নদী থেকে উদ্ধার করেও থাকো, সেটা তোমার আহামরি কোন বাহাদুরি নয়। এ ছিল তোমার কর্তব্য । এই কর্তব্য পালন না করলে বরঞ্চ আমরা তোমাকে জেলখানায় আটকে না খাইয়ে হত্যা করতাম । এ কাজের জন্যে পুরস্কারের যোগ্য নও তুমি। আমি গোলাম নই, স্বাধীন। বরঞ্চ গোলাম আপনি । খুব মৃদু অথচ দৃঢ়কণ্ঠে বলল সুবক্তগীন। ্ আযা! এত স্পর্ধা! ছোট মুখে বড় কথা! শুনে রাখ, আর কোনদিন অনুমতি ছাড়া আস্তাবল থেকে ঘোড়া নিতে পারবে না! ক্ষুব্ধক্ঠে বলল তরুণীর বাদগত্তা । _ তুমি তো নসরের গোলাম- বলল সুবক্তগীন। তোর দেহ থেকে মাথা কেটে ফেলব! কোমরে বাধা তরবারী কোষমুক্ত করে বাঘের মতো গর্জে উঠল ভাটাপড়া যৌবনের অধিকারী পৌঢ়-প্রায় লোকটি । সুবক্তগীনের কোমরেও খঞ্জর ছিল। সে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে কোমর থেকে খঞ্জর বের করে বলল, দেড়হাত ল্বা তরবারী যদি আধহাত খঞ্জর দিয়ে আমার পায়ের নীচে না ফেলতে পারি, তবে তোমার তরবারীর নীচে মাথা পেতে দেবো । আমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিও আপত্তি নেই, কিন্তু এর আগে তোমার বাগদত্তা শাহজাদীকে জিজ্ঞেস করে এসো যে, সে তোমাকে ভালোবাসে, না ঘৃণা করে! ভারত অভিযান ৭ ৫২ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।