এটা আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, দীর্ঘ দিনের লালিত বাসনা । এটা আমার অস্তিত্বের চাওয়া, আমার নারী মনের আর্তি। আমার এই আকাঙ্ঞ্ষা, স্বপ্র-সাধকে তুমি যৌবনের আবেগ, শব্দের ব্যঞ্জনা আর খেয়ালীপনা মনে করো না সুবস্তগীন! হ্যা। তুমি আমার ভালবাসাকে উপেক্ষা করতে পারো, কিন্তু আমার ইচ্ছা ও পবিত্র আকাজ্ষাকে অপমান করো না। আমি ওই গবেটটাকে কিছুতেই স্বামীতে বরণ করতে পারবো না । আবেগ ও উত্তেজনায় কথাগুলো বলতে বলতে কেদে ফেলল তরুণী । সুবক্তগীন ওখান থেকে বেরিয়ে এলো। মনের মধ্যে তার তুমুল ঝড়। জীবনের গতি সম্পর্কে এখনও সে স্থির নয়। বুঝে উঠতে পারছিল না, আশৈশব লালিত তার আকাঙ্ক্ষা ও মায়ের স্বপ্ন বাস্তবরূপ লাভ করবে কিনা । এমন সময় এই তরুণীর কথা তার হৃদয়ে চেপে থাকা দুর্নিবার আকাজ্ষাকে আরো তীব্র করে তুলল । সুবক্তগীন কল্পনাও করতে পারেনি, কোন রাজ হেরেমে এমন ঈমানদীপ্ত তরুণী থাকতে পারে, ইসলামী ঈমান আকীদার দুর্গরূপী এমন মেয়েও জগতে আছে। বহুদিন পরে তার সুপ্ত বেদনা আবার উথলে উঠল, স্মৃতিগুলো ভাস্বর হয়ে দৃশ্যমান হতে থাকল । জীবনে মা ছাড়া তার অনুভবে কোন নারীর অস্তিত্ব নেই। মনে পড়ে গেল, ছোটবেলায় মায়ের কোলের উষ্ণতা পেলে প্রশান্তিতে ভরে যেতো তার দেহমন। মা তাকে পরম ন্নেহে বুকে জড়িয়ে ঘৃম পড়াতেন, কোলে নিয়ে আদর করতেন, তার স্বপ্রের কথা বলতেন, খ্যাতিমান হওয়ার সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। আর আজ এই তরুণী তার মায়ের স্বপ্রেরই পুনরাবৃত্তি করছে । একই আকাঙ্কার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ওর কণ্ঠে । অথচ সে এই যুবতীকে যখন পিঠে করে নদী থেকে উদ্ধার করেছিল, তখন তরুণী তার গলা জড়িয়ে ধরেছিল দু'হাতে, তার ভেজা বসন লেপ্টে গিয়ে শরীরের ভাজ ও নারী- চিহ্গুলো স্পষ্ট দেখা যাচ্ছিলো । কিন্তু একটি বিপদাপন্ন তণ্তশ্বাস ও হৃদয় মোহিনী হাসিও তার মধ্যে কোন তারল্যের উদ্তব ঘটাতে পারেনি । কিন্তু এখন কী হলো, সব কিছুই যেন ওলট-পালট হয়ে গেল। অজানা ভবিষ্যত, আবাল্য স্বপ্ন, মায়ের সাধ আর তরুণীর নিবেদনে কেমন যেন উদত্রান্ত করে তুলছে তাকে প্রতিক্ষণ । প্রচণ্ড এক আলোড়ন অনুভব করছে মনের মধ্যে সুবস্তগীন। তরুণীর কথাগুলো বারবার কানে বাজছে তার। সে ঠিকই বলেছে, সম্পদ ও ক্ষমতার সুযোগে আমীর-উমারার হেরেমগুলো জাহান্নামে পরিণত ভারত অভিযান « ৫০ ডখ্৮৬.9117001119.001)
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।