চরিতার্থ করার ক্ষেত্র নয়। তারা নারীকে ভোগের দাসী বানিয়ে নিজেরা মদে ডুবে থেকে ইসলামের অপমান করছে ! আমি বুঝিয়ে দেব, ইসলাম নারীকে দিয়েছে মাতৃত্বের সম্মান, স্বাধীনভাবে জীবন যাপনের অধিকার । সমাজ-সংসারে নারীরও দায়িত্ব আছে। সেও দেশ, সমাজ ও সংস্কৃতি নিয়ে ভাববার দাবিদার । আমি ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, হেরেমের বাইরে বের হলেই নারী নষ্ট হয়ে যায় না, এতে নারীর শাশ্বত সত্তার পবিভ্রতাও নষ্ট হয় না। ওরা চায়, নারীরা হেরেম নামের জিন্দান খানায় বাইজী হয়ে বহু পুরুষের ভোগের সামগ্রী হোক। ওদের ধারণা, নারী হলো শুধুই ভোগের বস্তু । তারা মনে করে, কর্তৃত্ব আর বীরত্বের তকমা গলায় বেঁধে দাস-দাসী ও বাইজীর আসর জমানোই হলো বীরত্ব । নারীও যে সত্যিকার অর্থে বীরতৃপূর্ণ কাজ করতে পারে, পারে ইসলামের সেবায় নিজেকে উজাড় করে দীনের স্তন্তকে শক্তিশালী করতে তা ওরা ভুলে গেছে। আজ মুসলিম নেতৃবর্ণ ইজ্জত নয় জিন্নতির জীবন যাপন করছে। কেন, এর কারণও ওরা খুঁজে দেখতে চাচ্ছে না। মু'মেন নারী যে বিরাট শক্তির আধার তা নতুন করে ওদের আমি জানিয়ে দিতে চাই । সুবক্তগীন! মদে-মাতাল ওসব শাসকের হেমেরে কখনও বীরপুরুষ জন্ম নিতে পারে না, ওদের ঘরে কাপুরুষই বেড়ে ওঠে । ইসলামের পতাকা বহন . করার হিম্মত ওদের হয় না। ওদের জন্মই ইসলাম অবমাননার কারণ । আমি এমন সন্তানের মা হতে চাই, যে ইসলামের খাদেম হবে, ইসলামকে পৃথিবীর পরাস্তসীমা পর্যন্ত বিস্তৃত করবে । শুধু আলেম ও মুবান্লিগের বেশে নয় বিজয়ী বীরের বেশে । কূটনীতিতে সে সফল হবে, যার তরবারীতে শক্তি বেশি থাকবে। একনাগাড়ে কথাগুলো বলে ক্ষোভে উত্তেজনায় হীফাতে লাগল তরুণী । আমার মাও তোমার মতোই স্বপ্ন দেখতেন। কিন্তু তার স্বপ্রের ছেলে দাস হিসেবে আদম বাজারে বিক্রি হয়ে গেছে। ইসলামের ঝাণ্ডাবাহী তোমার মতো গোলাম আর আমার আব্বুর মতো আদর্শবান দাসরাই হতে পারে । কেন, আমার আব্বু তোমাকে বলেননি যে, তিনিও তোমার মতোই আদম বাজারে দাস হিসেবেই বিক্রিত হয়েছিলেন। কিন্তু নিজের কর্মনিষ্ঠা ও সততার জোরে আজ তার অবস্থান এবং মর্যাদা দেখো । দেখো তার কর্ম তৎপরতা ও ভবিষ্যত পরিকল্পনা । তোমাকে কে বললো যে, তোমার গর্ভে যে ছেলের জন্ম হবে ,সে বাহাদুর আর দীনের সিপাহসালার হবে। এটা তোমার তারুণ্যের আবেগ, যৌবনের ০ আকাঙ্কা | ব্্্গ ভারত অভিযান *% ৪৯ + ডখ্৮৬.9110001179.001)
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।