এটাই তো তোমার বড় গুণ যে, তুমি একই সাথে তুকী ও গোলাম । তোমার মত আমিও তুকী এবং গোলাম ছিলাম । ছোটবেলায় আমাকেও এমন কঠিন দুর্ভোগ পোহাতে হয়েছে যেমন কঠিন গোলামীর জীবন তুমি বয়ে চলেছ। তবে তুমি জন্মসূত্রে মুসলিম আর আমার মা-বাবা ছিলেন অমুসলিম । আমি গোলাম অবস্থায় মুসলমান হয়েছি। আমি দীর্ঘদিন একজন বুযুর্গ ব্যক্তির মুখে ইসলামের নীতি ও আদর্শের কথা শুনেছি। ইসলামের কথা শুনে শুনে আমার মন সত্যধর্ম গ্রহণের জন্যে ব্যাকুল হয়ে ওঠে । একদিন সেই বুযুর্গের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম । ইসলাম বলে, মানুষে মানুষে ভেদাভেদ নেই। কেউ কারো প্রভূ অথবা গোলাম নয়, টাকায় বিক্রি,হওয়ার পণ্য নয় মানুষ । আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে মানুষ । নিজের মর্জি মতো' মানুষের উপর প্রভুত্ করার অধিকার কোন শাসকের নেই । শাসকরা প্রভু নয় সেবক । আমি যদি মুসলমান না হতাম, আমার মনে যদি ইলম ও আমলের তৃষ্ী সৃষ্টি না হতো, তাহলে হয়তো আজো গোলামই রয়ে যেতাম, এ সম্মান ও ক্ষমতার আসন পর্যন্ত পৌছা সম্ভব হতো না আমার। সুবক্তগীন বললো, আমার আম্মু আমাকে বলতেন, তুমি বড় হলে অনেক সুনাম কুড়াবে। তোমার তরবারীর আঘাতে মিথ্যা অপসারিত হবে । তিনি আমাকে কুরআনের সেই আয়াত সম্পর্কে বলতেন যা হযরত ইবরাহীম তার পিতাকে বলেছিলেন, “আপনি এই সব জড় পদার্থের পূজা করেন যেগুলো শোনে না, বলতে পারে না, কিছু করতে পারে না। আপনি আমার সাথে আসুন । আমি আপনাকে সঠিক পথে নিয়ে যাব ।” আর আমার মা আমাকে বলতেন, “তুমি সে সব মুর্তি পূজারীদের সেই পবিত্র মা*বুদের পথ দেখাবে যিনি ছাড়া আর কোন মা'বুদ নেই এবং হযরত মুহাম্মদ (স.) তার বান্দা ও রাসূল সে.)।” আমার মা*র এসব কথা শুনে আব্বা বলতেন, “তোমার মা*র আকীদা সঠিক কিন্তু তার আকাজক্কা অলীক । কারণ, গরীবের সন্তান সুখ্যাতি পায় না, ওদের মধ্যে সত্যনিষ্ঠা, বীরতৃ্ থাকে না, তারা হয় পরমুখাপেক্ষী ও কাপুরুষ । সুখ্যাতি অর্জন করতে হলে বীরত্ব, সত্যনিষ্ঠ হতে হয় এবং শাসক রাজা-বাদশাহদের সাথে মোকাবেলায় অবতীর্ণ হতে হয় । ন্যায় নিষ্ঠা দিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে হয় কিন্তু গরীবের সম্ভনদের চরিত্রে এসব বৈশিষ্ট্যের সমবয় ঘটে না, ঘটাতেই পারে না, সৎ গুণাবলী অর্জনের সুযোগই তারা পায় না।” আলগ্তগীন বললেন, তবে আমি বিশ্বাস করি, গরীবের সন্তানও বড় হতে পারে। কেন পারবে না, আরবের বেদুইন উট ও মেষ রাখালরা যদি সত্যের ভারত অভিযান *% ৪88 ডখ্৮৬.9110001119.001)
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।