অন্যেরা কীদলেও তার মধ্যে কোন ভাবান্তর -নেই। নিরুদ্বেগ, গন্তীর। এসব বালককে বণিক কাফেলা থেকে অপহরণ করা হয়েছে- যে কাফেলার সাথে আল-হাকাম তার স্ত্রী-সন্তান নিয়ে বুখারার পথ ধরেছিল । নিরুদ্বেগ বালকটিই সুবক্তগীন। দেখতে সে অন্য বালকদের মতো ফর্সা না হলেও প্রাণবন্ত । সুস্থ সবল চেহারায় তার আভিজাত্যের ছাপ। তাদের সারি বিনা উপকণ্ঠের এক জমিদার লোক । সে তার প্রতিনিধিদের বলেছিল, বয়স্ক গোলামের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলবেন, আস্থাভাজন হিসেবে নিজের বিশেষ কাজে ব্যবহার করবেন। সুবক্তগীনকে দেখে হাজী নসরের প্রতিনিধিদের পছন্দ হলো । তাকে খবর দিলো। হাজী নসর এসে বালকদের কান্না দেখে হতাশ হলেন, কিন্তু তিনি বললেন, এসব বালকদের সামলানো সহজ ব্যাপার নয়। তবে একে নিয়ে নাও। সুবক্তগীনের প্রতি অঙ্গুলি ইশারা করে বললেন তিনি । দাম মিটিয়ে সুবক্তগীনসহ আরো কণ্টি বালককে টেনে নিয়ে এলো হাজীর লোকেরা । কী নাম? ৰ সুবক্তগীন। তোমার মা-বাবা কি জীবিত? উনিনা জাভা জিডির আমি দৌড়ে পালাতে চাচ্ছিলাম, কিন্তু এক লোক আমাকে ধরে অনেক লোকের সাথে একত্র করে হাত-পা রশিতে বেধে ফেলল। এরপর এখানে নিয়ে এল। আব্বু-আম্মু কোথায় আমি জানি না। তোমার আব্বু কি কাজ করত? আমীরদের ঘরে কাজ করতো । তুমি কাদছো না কেন? এর উত্তর দেয়ার আগে আমি জানতে চাই, আপনার ধর্ম কি? আমি মুসলমান । আমি হাজী । বললেন হাজী নসর। তাহলে আমার নয় আপনার রোদন করা উচিত। আপনার হজ অর্থহীন। আমাকে আব্বু বলেছিলেন, কুরআনের নির্দেশ হলো, কোন মানুষ কোন মানুষকে গোলাম বানাতে পারে না। আপনি আমাকে জিজ্ঞেস ভারত অভিযান €% ৩৯ ডখ৮৬.911001119.001
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।