হোক, কল্পনা হোক আর বাস্তবই হোক। জনমানবহীন বিজন প্রান্তরে আল-হাকামের স্ত্রীর সুবক্তগীন, সুবক্তগীন আওয়াজ আর. কেউ শুনল না। ইতিহাসের পাতা থেকে অন্ধকারে চলে গেল সুবক্তণীনের মায়ের অহাজারি ও কান্না। ইসলাম মানুষকে দাসী-বাদীতে বূপান্তরৈর ব্যাপারটি প্রায় বিলুপ্তির নিকট নিয়ে গিয়েছিলো । কিন্তু খেলাফতে রাশেদার পর রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার আশ্রয়ে গোলাম-বাদীর বেচা-কেনা আবার জমে উঠল। বাদশাহ, শাহানশাহ ও সম্রটরা ভোগ আহ্লাদে ডুবে গেল । মুসলিম শাসকদের মধ্যে পারস্পরিক দ্বন্দ-সংঘাত, চক্রাত্ত-ষড়যন্ত্র বেড়ে গেল। রাজতন্ত্রের প্রাসাদ ষড়যন্ত্রের কবলে খেলাফত ভেঙ্গে খান খান হল। নামে মাত্র একজন খলিফা রইল । প্রকৃত খেলাফতের কিছুই অবশিষ্ট রইল"না। রাষ্ট্র পরিচালিত হতে লাগল আমীর উমারার ইচ্ছেমত। আমীর শ্রেণীর হেরেমগুলো গোলাম-বাদীতে ভরে গেল। আরাম-আয়েশ ভোগ-বিলাসিতার আয়োজনে শাসক শ্রেণীর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল । দাস-দাসীরা পরিগণিত হলো আভিজাত্যের প্রতীকস্বরূপ । বুখারার এক মাঠ লোকে লোকারণ্য । অসংখ্য মানুষের ভীড় । হাক ডাক হচ্ছে। ডাক উঠছে। মানুষের মেলা । বনি আদম কেনাবেচার হাট । দলবেঁধে ছেলে-মেয়ে, তরুণ-তরুণী ও মহিলাদের সারিবদ্ধভাবে রাখা হয়েছে। নিলাম হচ্ছে কয়েকটি কাঠের মাচাং-এ। উপরে তীবু টানানো? । একটি মাচাং-এ কয়েকটি তরুণী । আনকোরা । ডাক উঠছে,...ইনটেক, কুমারী, সম্পূর্ণ অব্যবহৃত । সরাসরি ঘর থেকে নিয়ে আসা । উমদা তমাল দাম কম। মাত্র প্রতিটি একশ" দিনার । কে আছো বল....একশ"' একশ" একশ” ৷ দু'কিশোরীর কাধে হাত রেখে হাক ছাড়ল এক বিক্রেতা । এই কিশোরী দল এখানে বিক্রিপণ্য। কাফেলা লুটের শিকার । উকি ঝুঁকি দিয়ে ওদের শরীর আর চেহারা পরখ করছে ক্রেতাদল। আমির-উমরার হেরেমের রক্ষিতা, আদম ব্যাপারী ও মেয়েদের ফেরীওয়ালা, যারা ওদের নাচ-গান শিখিয়ে বাজারে বাজারে ব্যবসা করে এমন লোকেরা এখানকার ক্রেতা। একটু দূরে একটি টিলাসদৃশ জায়গায় আরেকটি জটলা । ওখানে বালক, শিশু আর পুরুষদের হাট । ক্রেতারা গরু-ছাগলের মতো ওদের নাড়িয়ে চাড়িয়ে দেখছে। অপেক্ষাকৃত কমবয়সী বালকদের দাম বেশি। দশ বারো বছরের কয়েকটি বালক অঝোর ধারায় অবিরাম কাদছে। একটি ছেলে ওদের ব্যতিক্রম । ভারত অভিযান % ৩৮ ডখ৮৬.9110001119.001
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।