Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সপ টি পাট করানীয়না জী এনা সজলের দেখা নাপিত পাইন হয়ে গেল। | বালিয়াড়ীর আড়ালে, ঝোপ ঝাড়ের ভেতর, টিলার চূড়ায় আর ময়দানে হাকামের স্ত্রী সন্তানের খোজে পাগলিনীর মতো দৌড়াচ্ছে। ডাকাতদের রেখে যাওয়া তাবু আর বিক্ষিপ্ত মাল-সামান ও প্রতিটি লাশকে বারবার ওলট-পালট করে দেখল, কিন্তু সুবক্তগীনকে পেল না। টিলায় চড়ে গলা চড়িয়ে ডাকল, সুবক্তপীন! বাবা, আমার কাছে আয়! বাবা সুবক্তগীন! আমার কোলে আয়। সুবক্তগীন! সুবক্তগীন! সুবক্তগীন! লুটন্ত কাফেলার যারা বেঁচে ছিল, তারা সাক্ষাত মরণ থেকে রক্ষা পেয়ে ভীত-সন্ত্স্ত জীবনটা টেনে হেচড়ে কোন মতে লোকালয়ে ফিরে চলল । দেখতে দেখতে ময়দান জনশূন্য হয়ে গেল? শিয়াল, শকুন আর হিংস্র হায়েনাদের খোরাক হল মৃতদেহগুলো। আধমরা মানুষগুলোর ওপরও হুমড়ি খেয়ে পড়ল শেয়াল শকুনের দল । তখনও আল-হাকামের স্ত্রী ময়দান, বালিয়াড়ী ও ঝোপ ঝাড়ে তার সন্তানটিকে তালাশ করছিল । ডাকছিল-_ সুবক্তগীন! বাবা সুবক্তগীন । আমি এখানে, আয় বাবা সুবক্তগীন! আয় সুবক্তগীন! বেশ কিছুদিন পর্যন্ত যতো কাফেলা, ডাকাতদল, সৈন্যবাহিনী এ পথে গিয়েছে একটি নারীকণ্ঠের আর্তনাদ আর সুবক্তগীন সুবক্তগীন ডাক তারা সকলেই শুনেছে। অনেকেই এই আওয়াজ নিয়ে নানা রূপকথার জন্ম দিয়েছে, আবার অনেকে এটাকে মনে করেছে কোন প্রেতাত্মার ডাক । দেখা গেলো, এই ডাকের ভয়ে এ পথে লোকের চলাফেরাই বন্ধ হয়ে গেছে। মানুষ প্রেতাত্মার ভয়ে এ পথ এড়িয়ে অন্য পথে গেছে। কেউ সাহস পাচ্ছে না এ পথে চলতে । যদিও সুবক্তগীনকে ডাকা কোন নারীকণ্ঠ এখন আর এ টিলা থেকে ভেসে আসছে না। তবুও টিলার দিকে ভয়ে কেউ তাকাচ্ছেও না । আল-হাকাম নিহত হয়েছে । যদি সে জীবিত থাকত তাহলে এই মুহুর্তে স্ত্রীকে টেনে হেচড়ে নিরাপদে কোথাও নিয়ে যেত আর বলতো, আমি যা বলেছিলাম তা বুঝতে চাইছিলে না যে, গরীবের ছেলে সত্যের পূজারী হয় না, পেট পূজারী হয়। তোমার কল্পনার শ্বেত-শবশ্রুধারী লোকের সেই ঘটনা বাস্তব নয় অলীক, কল্পনা, অবাস্তব স্বপ্ন । ভোগ-বিলাসিতা, ধন-সম্পদ, মিথ্যা আর প্রতারণার যেখানে দাপট সেখানে সত্য ও ন্যায়নীতির মৃত্যু ঘটতে বাধ্য । আজ জ্ঞান-বুদ্ধি ও বিবেকের পরিবর্তে পাষণ্ড, বেঈমান-বদমায়েশরাই সুখ্যাতি পাচ্ছে। সুবক্তগীনের মা! কুরআনের ইঙ্গিত আমাদের মতো ভবঘুরের সন্তানের ভাগ্যে ফলে না। সাধ হোক আর আকাঙ্ক্ষা ভারত অভিযান % ৩৭ ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।