দিল। বীভৎস ডাক-চিৎকার শুরু করল। ডাকাতেরা ওদের ঘোড়াগুলোকে এভাবে বিক্ষিপ্ত হাকাতে শুরু করল যে, তাবুর লোকেরা ঘুম থেকে উঠে কোন কিছু বুঝে উঠার. আগেই ওদের ঘোড়ার পায়ে পিষ্ট হতে লাগল। মহিলা ও শিশুরা আর্তচিৎকার দিয়ে যে যেদিকে পারল দৌড়াতে লাগল । মহিলারা কোলের বাচ্চাকে বুকে চেপে পালাতে চেষ্টা করল। কিন্তু ডাকাতদের তীব্র আক্রমণে কারো পক্ষেই নিরাপদ স্থানে যাওয়া সম্ভব হলো না। আল-হাকাম ঘটনার আকম্মিকতায় স্ত্রীকে বগলদাবা করে টেনে একটা ঝোপের আড়ালে নিতে চেষ্টা করছিল, কিন্তু কিছুদূর যাওয়ার পর মনে পড়ল, তাদের কলিজার টুকরো সুবক্তগীন তাদের সাথে নেই। স্ত্রী চিৎকার শুরু করল ছেলের জন্যে । আল-হাকাম ওকে অনেক কষ্টে বুঝাল যে, তুমি চেচালে ডাকাত _ তোমাকে নিয়ে যাবে। স্ত্রীকে আড়ালে রেখে নিরস্ত্র হাকাম বেরিয়ে পড়ল ছেলের খোজে। এদিকে তখন ডাকাত দল ঘোড়া থেকে নেমে দু'হাতে ধন-সম্পদ লুটে মেয়ে ও শিশুদের বেঁধে এক জায়গায় জড় করছে। কাফেলার লোকদের কেয়ামত নেমে এসেছে। ডাকাতদের প্রতিরোধ করার সামর্থ্য তাদের নেই। তীব্র আক্রমণে প্রহরীদলের স্বাই নিহত হয়েছে। নিহত হয়েছে প্রতিরোধকারীরাও । পুরো কাফেলা এখন ডাকাতদের কজায়। সব মাল-সামান, নারী-শিশু, উট, ঘোড়া ডাকাতরা নিয়ে চলে গেল৷ ্ রাত পোহালো ৷ আহতদের যারা আড়ালে গিয়ে কোন মতে প্রাণ বাচাতে চেয়েছিল তাদেরও আর বাচার আশা রইল না। রক্ত আর লাশে একাকার । কোন সক্ষম পুরুষকেই ডাকাতরা প্রাণে বাচতে দেয়নি । যেসব মহিলা ও শিশু ওদের . নির্দেশমতো দাসত্ বরণে গড়িমসি করেছে, সময় ব্যয় না করে হিংস্র জানোয়ারগুলো তাদেরও হত্যা করেছে। সকাল বেলা আল-হাকামের স্ত্রী স্বামী-সন্তানের জন্যে পাগলের মত চিৎকার করে ময়দান জুড়ে খুজতে থাকে, কিন্তু সে প্রিয় সন্তানটিকে খুঁজে পেল না। স্বামীকে পেল, সেও আর জীবিত নয় ডাকাতেরা । তার সারাদেহ রক্তে ডুবে গিয়েছিল। বোঝা যাচ্ছিল, সে অনেক. লড়াই করেছে, ডাকাতদের উপর্যুপরি আক্রমণে তার মৃত্যু হয়েছে। ৰ সুবক্তগীনের মা ময়দানের সব লাশ ওলট-পালট করে দেখছিল, আর যাকেই পাচ্ছিল বলছিল, তোমরা কি আমারু মানিক সুবক্তগীনকে দেখেছ? ও খুব সুন্দর । কাফেলায় আমার ছেলের মতো এতো সুন্দর আর বাচ্চা ছিল না। লাশের পর ভারত অভিযান *₹ ৩৬ ঘগ/ভ/.2110001109.001)
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।