৬৬ ০০০০০৪ নয়তো আশেপাশেই পাওয়া যাবে তাদের । বলল হাকাম। নোনা রিনি রিজালা ররর বিক্রি করে তোমাকে কাড়ি কাড়ি টাকা এনে দেবো । তুমি আরাম বিছানায় শুয়ে শুয়ে খাবে আর আত্মপ্রসাদে মেতে থাকবে এই ভেবে, বউটা আমার, সুযোগ্যই বটে! শুনি, কোন ধাতের পুরুষ তুমিঃ দেখো, আমি আমার ছেলেকে তোমার মতো কাপুরুষ হতে দেবো না।” ক্ষুব্ধ বাঘিনীর মতো ক্ষীপ্ত কণ্ঠে বলল ্ত্ী। “আগে তোমার ছেলে বাচুক সেই দু'আ কর। তারপর না হয় শাহনশাহ বানাবে ।” তিরঙ্কারের সুরে বলল আল হাকাম। “আমার ছেলে বেঁচে থাকবে । দেখো, একদিন ইবরাহীমের মতো তোমাকে বলবে, আব্বু, আমি যে জ্ঞান লাভ করেছি তা তোমাকে দেওয়া হয়নি। তুমি আমার হেদায়েত মতো চলো, আমি তোমাকে কামিয়াবির পথ দেখাব ।” স্বামী-স্ত্রীর মধ্যে এক ধরনের আদর্শিক লড়াই শুরু হয়ে গেল। পুরুষালী উদ্বেগ আর হতাশা হাকামকে কাবু করে ফেলেছিল । সেই সাথে স্ত্রীর মধ্যে রিরাজ করছিল নিজের স্বপ্রের প্রতি অবিচল আস্থা । স্বামীর বিরূপতায় ও স্বপ্র : পূরণের বিদ্লতায় হতাশা তাকে বিব্রত করছিল, কিন্তু পূর্বাপর ঘটনা তাকে নিজের আত্মবিশ্বাসে আরো অবিচল করেছিল । ফলে দু'জনের দুই মেরুকরণে লাগামহীন হয়ে পড়েছিল ভাষা। পরস্পর বিতর্কের মাঝে পথ চলছিল তারা । এক পর্যায়ে চুপ হয়ে গেল আল হাকাম । সেই রাত থেকে আবার তারা যাযাবর জীবনে ফিরে আসে । ব্যতিক্রম এতটুকু যে, আগে তারা থাকতো লোকালয়থেকে দূরে আর এখন থাকে লোকালয়ে ৷ শহরের উপকণ্ঠে এখাঁনে সেখানে । শহরে এটা ওটা করে পানাহার যোগাতে আল হাকামের তেমন. কোন বেগ পেতে হয় না। দিন কোনমতে চলে যায়। দুই বছর এক শহরে থাকার পর আল হাকাম অন্য এক শহরে পাড়ি জমাল। স্ত্রী তার কাছে বায়না ধরল, এখন আর ভবঘুরের মতো এখানে ওখানে থাকা নয়, কোথাও স্থায়ী ডেরা তোলো । ছেলেকে কোন মসজিদে পড়তে দিতে হবে, নয়তো ওরও আমাদের মতো এখানে ওখানে ঘুরে ঘুরে জীবন কাটাতে"হবে। বছর খানিক আগেই আল হাকাম ও তার স্ত্রী ছেলেকে কুরআন শরীফ পড়াতে শুরু করেছিল । মা লক্ষ্য করছিল, তার ছেলে অন্য যাযাবর শিশুদের চেয়ে ভিন্ন । সে অন্য শিশুদের থেকে আলাদা চরিত্রের । কেমন যেন গন্তীর, ভাবুক, কথা ভারত অভিযান €% ৩২ ডখ্৮্.911001119.001
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।