Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এরা মদপান শেষ করে আল হাকামের ঝুপড়ির দিকে. রওয়ানা হল। ঠাট্টা-বিদ্রপ, আনন্দ-উল্লাস করে তারা আল হাকামের ঝুপড়ির কাছে গেল। ঝুপড়ির দরজা বন্ধ ছিল। একজন অপরজনকে বলল, তুমি মহিলাকে ধরে ফেলবে । আমি মরদটাকে সাইজ করবো । বন্ধ দরজা ধাক্কা দিতেই খুলে গেল। ঘরের ভেতরটা অন্ধকার । ওরা গর্জে উঠল। কে আছিস, বের হ! কিন্তু নিস্তব্ধ । ওদের হুংকার ওদের কানেই ধ্বনিত হলো। অন্ধকারে হাতড়ে খোঁজাখুঁজি করল, কোন মানুষজন পেলো না। ঝুপড়ি ভুল হয়েছে ভেবে ওরা সেখান থেকে অন্য ঝুপড়ির খৌজে বেরিয়ে গেল। ততক্ষণে আল হাকাম স্ত্রী-সন্তান নিয়ে শহরের বাইরে চলে এসেছে। “আমাদের জন্য আল্লাহ্র জমিনও বুঝি সংকীর্ণ হয়ে গেছে।” হতাশ কণ্ঠে বলল আল হাকাম। “অধৈর্য হয়ো না সুবক্তণীনের বাপ। তুমি আমার কথা বিশ্বাস কর আর না কর কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমরা এমন কোন পাপতো করিনি যে জন্যে আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে । আমার কোন সন্দেহ নেই যে, আমি সেই কাজ্কিত সন্তানকেই ভূমিষ্ঠ.করেছি যার ইশারা আমি পেয়েছিলীম।” “তুমি একটি বদ্ধপাগল। তোমার জন্যে-ই আমাদের এই শাসন্তি।” ক্ষুব্ধ কণ্ঠে বলল আল হাকাম। “সম্পূর্ণ একটা ভ্রান্ত বিশ্বাসে লিপ্ত রয়েছ তুমি । বিরাট ওলী-বুুর্ণ জন্ম দিয়ে ফেলেছো, এই বিশ্বাস দেমাগ-থেকে দূর না করলে তোমার কপালে দুর্ভোগ শেষ হবে না। কুরআন শরীফকে তাবীজ মনে.করো না। তোমাকে বিয়ে-করাটাই আমার ভুল হয়েছে। গরীবের বউ অসুন্দর হলেই নিরেট হনিমিকেবৃরিণ লারা যোগাব?” ও “জামার হেফাযত আমিই করবো, তোমাকে কিছু করতে হবে না। ভুমি কুরআন পড়তে জান, অর্থ বোঝ, এরপরও মুখে এমন কথা কিভাবে উচ্চারণ কর!” . স্ত্রীর জবাবে কোন কথা বলল না আল হাকাম । রাগে-ক্ষোভে, নিঃশব্দে ভাগ্যের মুণ্ডপাত করছিল আল হাকাম। ইসলাম ও আল্লাহ্র রহমত থেকে সে এখন নিরাশ । চল ফিরে যাই। কোথায়? ভারত অভিযান %* ৩১ ড৮৬.911001119.001

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।