“নদীতে ঝাঁপিয়ে পড়” বলল তার স্ত্রী। “অনেক গভীর তীব্র স্রোত, ওরা তো ঘোড়া নিয়ে নদীতে ঝাঁপ দেবে” বললো আল হাকাম। “আমি তোমাকে বলছি, তুমি রে দিদাভারালকে হী ওকে ছাড়া আমি সীতরাতে পারব” স্ত্রী কথাগুলো এমন দৃঢ় প্রত্যয়ের সুরে বলল যেন সে আল্লাহ্র নির্দেশে বলছে। “বেশি কিছু চিন্তা-ভাবনার অবকাশ ছিল না। আল হাকাম স্ত্রীর কোল থেকে সুবক্তগীনকে নিয়ে এক হাতে ওকে ধরে নদীতে ঝাপ দিল। এক হাতে সাতরাচ্ছিল আল হাকাম। স্ত্রীও তার সাথে সাথেই সাতরে ওর পাশাপাশি থাকতে চেষ্টা করছিল। নদী ওই দিকেই প্রবাহিত হচ্ছিল যে দিকে যাত্রা করেছিল তারা । সন্ধানী অশ্বারোহীরা এদের নদীতে ঝাঁপ দিতে দেখে তীরে ঘোড়া থামাল এবং চিৎকার করে ওদের ইশিয়ার করল । কিন্তু ততক্ষণে ওরা নদীর মাঝামাঝি চলে গেছে। ভাগ্যক্রমে নদীর ওপারে গভীরতা কম ছিল। এক পা আর এক হাতে সাতরাতে সাতরাতে অবশ হয়ে আসছিল আল হাকামের হাত-পা । শরীরের সমস্ত শক্তি দিয়ে সে নিজেকে ও শিশুকে পানির উপর ভাসিয়ে রাখছিল। এক পর্যায়ে অবস্থা এমন হলো যে, আল হাকাম আর সাতরাতে পারছিল না। _ তার পা সোজা পানির তলদেশে তলিয়ে যাচ্ছিল, কিন্তু সে প্রাণপণ বাচ্চাকে উর্ধ্বে তুলে রাখতে শরীরের শেষ শক্তিটুকু প্রয়োগ করলেও বাচ্চা আর নিজের জীবনের আশঙ্কা দেখা দিল। প্রায় তলিয়ে যাওয়ার উপক্রম হলো আল হাকামের । হঠাৎ তার পা মাটি স্পর্শ করল। সে সোজা হয়ে দীড়িয়ে গেল। শুকুর আল্লাহ্র । নদীর কুল যেন তাদের বাচাতে এগিয়ে এলো । গলা পানিতে দীড়িয়ে স্ত্রীকে দেখলো সে। এখনো অনেক দূরে । তলিয়ে যাচ্ছে, আবার হাত-পা ছুঁড়ে এগুতে চাচ্ছে। চিৎকার করে বলল আল হাকাম, “দাড়িয়ে যাও ওখানে, ওখানে পানি কম।” কিন্তু ওর কানে যাচ্ছিল না সেই ডাক । আল হাকামও দীড়িয়ে থাকতে পারছিল না, স্রোতের তীব্রতায় শক্ত করে দীড়ানো অসম্ভব । আল হাকাম তবুও আগালো স্ত্রীর দিকে । ধরে ফেলল ওর চুলে, টান দিয়ে সোজা করতেই স্ত্রীর পা মাটি স্পর্শ করল। সেও দীড়াল। স্বপ্নে দেখার মতো তাকাল বাচ্চা ও হাকামের দিকে । যেন মরতে মরতে বেঁচে গেল। মুখে কোন কথা উচ্চারণ করা সম্ভব হলো না। নদীর এপারে এসে গেছে তারা । এখন আর পাকড়াও হবার ভয় নেই। পানি থেকে তীরে এসে হাত-পা ছড়িয়ে বসে পড়ল স্ত্রী। আল হাকামও ছেলেটিকে কোলে শুইয়ে দিয়ে পা ছড়িয়ে বসল। ক্লান্ত, ভীষণ ক্লান্ত উভয়ে । শরীরে হাটার মতো শক্তি তাদের নেই। ভারত অভিযান %«% ২৬ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।