Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আমার বিশ্বাস ছিল, এ আশাও এখন আমার পূর্ণ হবে যে, আমার কোলের সন্তান লেখাপড়া শেখার মতো জায়গায় পৌছতে পারবে । অবশ্য আমি তোমার মতো দুনিয়ার কোথায় কি আছে জানি না।” বলল হাকামের স্ত্রী । “কোন আমীর-শরীফ লোকের ঘরে মজদুরী তো মিলতেই পারে । খোদার জগত তো আর ছোট্ট নয়। যে আল্লাহ্‌ তোমাকে বাচ্চা দিয়েছেন তিনি তার রিষিকের ব্যবস্থা করেই রেখেছেন ।” বলল আল হাকাম। “লুকিয়ে ছাপিয়ে আমাদের এখান থেকে পালাতে হবে ।” বলল আল হাকামের স্ত্রী । এই গোত্রের লোকেরা তোমাকে এমনিতে যেতে দেবে না । কারণ, তুমি টাকা ছাড়াই বিয়ে করেছো, এর বিনিময়ে তোমাকে পেয়ে ওদের শক্তি বেড়েছিল অনেক । আমি তোমাকে. একটা ফন্দির কথা বলি, “আগামীকাল আমরা লাকড়ি কুড়াতে বের হয়ে আর ফিরে আসবো না ।” স্ত্রীর কথামতো পরদিন তারা গোত্রের অন্যদের মত কাঠ কুড়ানোর কথা বলে ছেলেকে সাথে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ছেলের বয়স তখন ছয় মাস মাত্র। - ৃ দুপুর গড়িয়ে গেল। তখনও তাদের তীবুতে ফেরার নাম নেই। বুড়োদের সন্দেহ হলো। শক্ত সামর্থ্য দুই ব্যক্তি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল ওদের খোজে । বুড়োদের সন্দেহ ছিল বিবিধ । আল হাকামের পালিয়ে যাওয়ার আশঙ্কা তো ছিলই তার চেয়ে বেশি ছিল সুন্দরী ওই যুবতী অপহরণের শিকার হওয়ার! তারা আশঙ্কা করছিল, না জানি কোন ডাকাতের পাল্লায় পড়ল কিনা ওরা । দৈবাৎ এক পথিক সন্ধানী-অশ্বারোহীদের বললো, এক যুবককে সুন্দরী যুবতী ও একটি শিশুকে নিয়ে সে নদীর দিকে যেতে দেখেছে। সন্ধানকারীরা পথিকের কথা মতো ওদিকেই ঘোড়া হাকিয়ে দিল, তাদের সন্দেহ ছিল, আল হাকাম হয়তো তাদের মেয়েটিকে নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছে । আল হাকাম ও তার স্ত্রী হেটে যাচ্ছিল। পথ ছিল অসমতল এবড়ো থেবড়ো। তারা যে পথে যাচ্ছিল তার পাশেই ছিল নদী । হঠাৎ পিছন থেকে ঘোড়ার আওয়াজ শোনা গেল। পিছন ফিরে দেখলো, দুই অশ্বারোহী তাদের দিকেই ধেয়ে আসছে। একটু অগ্রসর হলেই আল হাকাম তাদের চিনে ফেলল । আরোহীরা খাপ থেকে তরবারী বের করে আক্রমণোদ্যত হয়ে অগ্রসর হচ্ছিল। আল হাকাম নিরস্ত্র ছিল। এটা ছিল আল হাকামের মারাত্মক ভূল যে সে কোন অস্ত্র সাথে রাখেনি । সে কিংকর্তব্যবিমূঢ়। হতাশার দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকাল। ৃ ভারত অভিযান % ২৫ ডখ্৮৬.911001179.001)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।