এতো গুরুতৃপূর্ণ একজন সাথীর হারিয়ে যাওয়ার ব্যাপারটিও খুব বেশি প্রভাবিত করতে পারেনি আসেমকে । কারণ তার নিজের প্রাণই তো পড়ে রয়েছে দাউদের প্রাসাদে”। তার তনু মনে এখনও পেয়ালা আর রমণীর উষ্তার অনুভব । নিরাপত্তারক্ষী যদি কোন রমণীকে মন দিয়ে থাকে তো আর বেশি কি দিয়েছে । আসেম নিজেকেই তো বিক্রি করে দিয়েছে দাউদের কাছে। ঈমান বিলীন করে দিয়েছে তরুণীর দেহের উষ্ণতায় মদের পেয়ালায়। শরীরটা শুধু যাচ্ছে গজনীর দিকে, আসেমের মনটা বাধা মুলতানের প্রাসাদে ৷ তাই সাধারণ একজন সৈনিকের পালিয়ে যাওয়ার ব্যাপারটা তাকে কতটুকু আর প্রভাবিত করবে। নিজের কাছেই আসেমকে রাজা রাজা মনে হচ্ছে। সৈনিক তো দূরের কথা, খোদ সুলতানেরই কোন গুরুত্ব নেই তার কাছে। কল্পনাও করতে পারেনি আসেম-_ সে যখন তিন নিরাপত্তারক্ষী নিয়ে বিশ্রাম করছে, তখন তার হারিয়ে যাওয়া সৈনিক এক যুবতীকে নিয়ে গজনীর পথে অনেক দূর এগিয়ে গেছে। প্রথম খণ্ড সমাপ্ত ভারত অভিযান % ২৪০ ডখ৮৬.911001179.001
— পৃষ্ঠা ২৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।