Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

সূর্য প্রায় ডূবুড়ুবু অবস্থা । একটা ঘন জঙ্গলাকীর্ণ এলাকার ভেতর দিয়ে তারা যাচ্ছে। আসেম তাদের থেকে অনেকটা আগে । হঠাৎ এক সাথী অন্যদের ইশারায় বলল, দেখো তো ঝৌপের আড়ালে দু'টি লোকের অবস্থান মনে হয় কি-না । ওদের চোখ এবং দেহের কিছু অংশ আবছা অন্ধকারেও বোঝা যাচ্ছিল। অন্যরাও তাকে সমর্থন করল এবং বলল, মনে হয় বুযুর্গ ব্যক্তি সেই মহিলাকে এখানে পৌছিয়ে দিয়েছে। তারা গত রাতের পরিকল্পনা বাস্তবায়নে সংকল্পবদ্ধ হলো । তাদের একজন ঘোড়া থামিয়ে ধীরে ধীরে ঘন-জঙ্গলের দিকে অগ্রসর হল । বাকীরা আসেমের অনুগামী হল। সৈনিক একটু অগ্ধসর হলেই সেই যুবতীকে দেখতে পেল। সে একটি ঘোড়ায় আরোহিত । সাথে একজন পুরুষ । লোকটি যুবতীকে সৈনিকের কাছে সোপর্দ করে নীরবে চলে গেল। যুবতীকে নিয়ে সৈনিক কিছুক্ষণ সেখানেই বসে রইল । এরা চোখের ভাব বিনিময় ও মুচকি হাসি ছাড়া কেউ কারো কথা পরিষ্কার বুঝতে পারে না। যুবতী ও সৈনিকের ভাষা ভিন্ন । যুবতী যখন ইঙ্গিতে সৈনিককে বলল চলুন, তখন সৈনিক তাকে চুপ করে বসে থাকতে অনুরোধ করল। : সূর্য ডুবে চারদিকে অন্ধকার নেমে এলো । সাথীদেরকে তাবু টাঙ্গিয়ে বিশ্রামের নির্দেশ দিল আসেম। আসেম যখন দেখলো, লোক একজন কম তখন অন্যদের জিজ্ঞেস করল, সে কোথায়? সবাই বিন্ময় প্রকাশ করল এবং অবজ্ঞাও দেখালো কিছুটা । বলল, সব সময় পিছনে পিছনে থেকেছে। বলছিল তার কাছে নাকি মুলতান খুবই ভাল লেগেছে । সে থেকে যাবে । আরেকজন বললো, কে জানে কোন বারবণিতাকে নাকি ভাল লেগেছে তার। ওখানেই ফিরে গেছে হয়তো । আসেম ওদের প্রতি খুবই ক্ষোভ প্রকাশ করল । ওরাও আসেমের কথায় দৃশ্যত অনুতাপ করল। একজন বলল, “ওকে খোজা অর্থহীন। পশ্চাদ্ধাবন করেও কোন লাভ নেই। কে জানে কখন পালিয়েছে । আমরা তো স্বপ্নেও ভাবিনি ও এমন করে পালাবে ।” | দুশ্চিন্তায় ছেয়ে গেল আসেমের চেহারা । বনুক্ষণ পর বলল, “ঠিকই বলেছ, ওকে খোজা অর্থহীন । তার চেয়ে বরং ও যেখানে যেতে চাইছে সেখানেই চলে যাক ।” ডখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ২৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।