সুলতানকে আপনার -আস্থায় নেয়া যে, আসেম ওমর যে প্রস্তাব নিয়ে যাচ্ছে-তা প্রতারণার ফাদ আর আপনি যা বলবেন তা সঠিক।” “এই মহিলা কি নিয়মিত আপনার নিকট যাতায়াত করেঃ” জিজ্জেস করল নিরাপত্তারক্ষী । “সে কি রাজমহল থেকে বের হওয়ার সুযোগ পায়? তাকে কোথাও পাঠিয়ে দেয়ার কথা কি আপনি কখনও ভেবেছেন? কোন মুসলমান যদি ওকে নিয়ে কোন নিরাপদ জায়গায় চলে যেতে চায় এবং বিয়ে করে। তা কি সম্ভব?” “অনেকবার ওকে এই নরক-যন্ত্রণা থেকে মুক্ত করার কথা ভেবেছি। কিন্তু নির্ভরযোগ্য এমন কোন মুসলিম যুবক পাইনি যে তাকে নিয়ে নিরাপদ জায়গায় সংসার গড়তে পারে । আজকেও সে আমাকে জিজ্ঞেস করেছিল, আপনাদের কেউ যদি সাহস করেন তবে সে আপনাদের কারো সাথে গজনী চলে যেতে আগ্রহী । ওকে কেউ বিয়ে না করলেও জিন কিরেন রক হাড়ি দিতে রাজী ।” টার রেতে কি নিতরর চলা মুশকিল হবে। ওকে যদি আমাদের যাত্রা পথের কোন জায়গায় শহর থেকে দূরে কোথাও আমাদের সাথে মিলিত করা যায় তবে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবা যেতে পারে । অবশ্য আসেম ওকে সাথে নিয়ে যেতে বাধ সাধবে। সে দিকটা আমরা সামাল দেবো ।” বলল নিরাপত্তারক্ষী | নিয়ে গজনীর পথে রওয়ানা হল। তাদের সাথে নতুন যোগ হলো দাউদ বিন নসরের উপটৌকন বোঝাই করা একটি উট । এক সৈনিকের বর্শার সাথে বেঁধে দেয়া হল সাদা পতাকা । যা শাসকদের পক্ষ থেকে দেয়া তাদের জন্যে নিরাপত্তার প্রতীক। আসেমের কাফেলা শহর অতিক্রম করে নদী পেরিয়ে গেল। আসেম ওমর আসার সময় সাথীদের সাথে নানা খোশগল্পে পথ অতিক্রম করেছিল । সঙ্গীরা ও তার মধ্যে তেমন কোন আভিজাত্যের বিভেদ ভাব ছিল না তখন। কিন্তু ফেরার পথে সেই আসেম অন্য মানুষ । এখন সে সবার থেকে আগে আগে চলছে। কারো সাথে কোন গল্প করার মনোভাব তার নেই৷ কথা দু'চারটি যা বলছে, সেগুলোর সবই হয়তো সঙ্গীদের প্রতি নির্দেশ নয়তো দিক নির্দেশনামূলক। তারু _ মধ্যে এখন রাজকীয় ভাব । মাথাটা যেন আগের চেয়ে উচু হয়ে গেছে এক হাত। আচরণে স্পষ্ট অহমিকার ছাপ। ভারত অভিযান % ২৩৮ ডখ্৮৬.911001179.001)
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।