Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আসেম ওমর কেরামাতীদের ফাদে আটকে গৈছে।” বললেন বুযুর্গ । “সে হয়েছে, যে পথে সুলতানের বাহিনী নিয়ে আসবে সে। আপনারা আগামীকাল সকালেই এখান থেকে রওয়ানা হচ্ছেন। আপনারা সুলতানকে গিয়ে বলবেন, যাঁকে আপনি মুসলমান ও সুহৃদ মনে করছেন সে শক্রতায় হিন্দুদের চেয়েও জঘন্য । কোন অবস্থাতেই আসেমের বলা পথে সেনাভিযানেৰু চিন্তা যেন সুলতান না করেন। আপনি জলদি এ দেশ থেকে চলে যান । পথে কোন সময় নষ্ট করবেন না?” “আচ্ছা ওই মহিলাটি কে? যিনি আমাদের একজনকে আপনার সাথে দেখা করার সংবাদ দিলেন?”.জিজ্ঞেস করল নিরাপত্তারক্ষী | “সে এক ভাগ্য বিড়ন্বিতা নারী ।” বললেন বুযুর্গ । “আপনারা হয়তো তার সৌন্দর্য দেখে থাকবেন। তাকে তার মা-বাবা মোটা অংকের পণের বিনিময়ে এক চরিত্রহীন ধনাঢ্য ব্যক্তির কাছে বিয়ে দেয়। লোকটি দাউদের সাথে সুসম্পর্ক অটুট রাখার স্বার্থে নিজের স্ত্রীকে উপহার হিসেবে দিয়ে দেয়। দাউদ দু'বছর তাকে হেরেমে রেখে রাজকর্মচারী হিসেবে নিয়োগ করে । মেয়েটি যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতি, পড়ালেখাও জানে । সে ছিল আমার মেয়ের সহপাঠিনী ৷ এই সুবাদে সে আমার বাড়িতে প্রায়ই আসে । আমার মেয়ের সাথে সময় কাটায়, কথাবার্তা বলে। ভাগ্যবিড়ন্বনার জন্য প্রথম দিকে সে খুব কান্নাকাটি করতো, কিন্তু আমার মেয়ের মাধ্যমে আমি তাকে যখন বলেছি, এই জাহান্নামের ভেতরে থেকেও তুমি ইচ্ছে করলে ইসলামের জন্যে গুরুত্পূর্ণ কাজ করতে পার, তখন সে দুঃখ বুকে চেপে আমাদের সহযোগিতা করতে শুরু করে । এর মাধ্যমে সব ধরনের শাহী ফরমান ও পরিকল্পনা আমরা আগেই জানতে পারি। সে যথাসময়ে আমাদের-কাছে সংবাদ পৌছে দেয়। প্রশাসনিক কাজে সে খুবই দক্ষতার স্বাক্ষর রেখেছে এবং নিজেকে একজন গুরুতৃপূর্ণ কর্মী ও বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে রাজমহলে প্রতিষ্ঠিত করেছে । আজ দাউদ বিন নসর যখন আটকাতে রাজ্যদানের টোপ দিল তখন এই মেয়েটি তাদেরকে পানীয় ও শরাব পরিবেশন করছিল। দাউদের একান্ত সচিব হিসেবে কাজ করে এই মেয়ে । সে গভীর মনোযোগ দিয়ে শুনছিল তাদের কথাবার্তা । ওখানকার কাজ শেষ হলেই সে আমার এখানে এসে সব বলে গেছে। এখন সবচেয়ে গুরুতৃপূর্ণ বিষয় হলো, ভারত অভিযান *্ ২৩৭ ডখ্৮্.911001179.001

— পৃষ্ঠা ২৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।