Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

কেলোর বাডিনে জামান যেতে হলে (হতো জায় জার হি যাওয়ার ইচ্ছা হচ্ছিল না।” “কর্তব্যের ব্যাপার হলে সেই কর্তব্য আমি যেভাবে বলি সেভাবে পালন 'করুন। আপনি সুলতানকে এ পথে এনে আপনি আমাদের কাছে চলে আসুন । আপনি আমাদের এখানে এলে সেনাবাহিনী প্রধানের দায়িত্‌ সোপর্দ করা হবে আপনাকে । আর আরাম-আয়েশ যা পাচ্ছেন সেসব সব সময়ের জন্যে স্থায়ী করে দেয়া হবে।” ও “আপনি যদি মাহমুদকে আমাদের পাতানো ফাদে আটকে দিতে পারেন, তবে আমি আপনাকে এ অঙ্গীকার দিচ্ছি, আমার রাজ্যের কিছু এলাকা ছেড়ে দিয়ে স্বাধীন শাসন কাজ চালানোর ব্যবস্থা করে দেবো আপনাকে । যুদ্ধ ময়দানে এতো কৃতিত্‌ অর্জনের পর জীবনে কিছুটা আরাম-আয়েশ করার অধিকার অবশ্যই আপনার আছে। মানুষতো আর দুনিয়াতে বারবার আসে না!” শ্বেত শুভ্র শৃশ্রধারী লোকটি যে ধরনের কথা বলেছিল দাউদের মুখেও সে ধরনের কথা শুনতে পেল আসেম। দাউদ বলল, “হিন্দুদের চেয়ে পরোপকারী কোন সুহৃদ আপনি ইহজগতে পাবেন না। আপনি হিন্দুদের সাথে মিশে দেখুন না! সুলতানের ইচ্ছার বলী হয়ে জীবনটাকে তিলে তিলে ধ্বংস করে কি লাভ? আগামীকাল সকালেই চলে যান। সুলতানকে গিয়ে বলুন__ দাউদ বিন নসর আপনাকে স্বাগত জানাতে অপেক্ষা করছে এবং 'অগ্রাভিযানের পথও বলে দিয়েছে।” | _. সেই দিন বিকেলের ঘটনা । আসেম ওমর তার কক্ষে চার নিরাপত্বারক্ষীকে ডেকে পাঠাল। তাদের বলল, “আগামীকাল সকালেই আমি রওয়ানা হবো ।” আসেম তাদের প্রস্তুতির নির্দেশ দিয়ে বিদায় গ্রহণ করল। তারা মহলের একটি গলিপথে নিজেদের থাকার ঘরে ফিরে যাচ্ছিল । এমন সময় পিছন দিক থেকে পায়ের শব্দ শোনা গেল। তারা একটি মহিলাকে তাদের দিকে আসতে দেখল । মহিলাটি তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের দিকে না তাকিয়েই অনুচ্চ আওয়াজে নিজের ভাষায় ও ইঙ্জিতে বলল, “তোমাদের একজন এখনই ওই বুযুর্গ ব্যক্তির বাড়িতে চলে যাও, যার বাড়িতে তোমরা - মেহমান হয়েছিলে ।” মহিলাটি আর কোন কথা না বলে তার মতো করে ওদের অতিক্রম করে চলে গেল। ্‌ . তাদের একজন তখনই গিয়ে সেই বুযুর্গ ব্যক্তির দরজায় কড়া নাড়ল। তিনি নিজেই. দরজা খুলে তাকে ভেতরে নিলেন। ভারত অভিযান *€% ২৩৬ ড/ড্.21100001179.001

— পৃষ্ঠা ২৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।