Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“এখন আমাদের তৃমিকা কি হওয়া উচিত?” “আগে আপনাদেরকে এ বিষয়টি বুঝতে হবে, দাউদ আপনাদের সুহৃদ নয়, সে হিন্দুদের সুহৃদ । সেই সাথে আপনাদের দৃতবেশী কমান্ডারের উপরও ভরসা ত্যাগ করতে হবে। সে যদি সুলতানের কাছে মুলতানে সেনা অভিযানের পরিকল্পনা পেশ করে তবে আপনারা সুলতানকে দাউদের প্রকৃত অবস্থা বুঝিয়ে বলবেন। তিনি যদি হিন্দুদের পদানত করতে সেনা অভিযানে আগ্রহী হন তবে সর্বাথে মুলতানের কারামতী আখড়াকে নির্মূল করতে হবে। আমি আপনাদের এ আশ্বাস দিচ্ছি, ইসলামের নামে প্রতারণা করে কেউ রক্ষা পায়নি। দাউদেরও শেষ রক্ষা হবে না। যারাই ইসলামের নামে প্রতারণা করেছে ধ্বংস হয়েছে। দাউদের ধ্বংসও অনিবার্য ।” ৰ “তাহলে আমাদের আগে দেখতে হবে, কমান্ডার আসেম ওমর কি করেন।” বলল এক নিরাপত্তারক্ষী | “তিনি তো দাউদের ফাদে পা নাও দিতে পারেন। যদি দেখি তিনি দাউদের ফাদে পা দিয়েছেন, তাহলে আপনি যা বলেছেন সে তথ্য সুলতানকে জানাব |” ১ দাউদ বিন নসরের সামনে উপবিষ্ট আসেম ওমর | তাদের সামনের টেবিলে একটি মানচিত্র । “এ মানচিত্র আপনি সাথে নিয়ে যেতে পারেন।” বলল দাউদ। “আমি আপনাকে সুলতানের সেনাবাহিনীর জন্যে নিরাপদ পথ বলে দিলাম। চুনাব নদী পার হওয়ার জায়গাটিও বলে দিয়েছি।” “আপনি যে পথের কথা বললেন, সে পথে আনন্দ পাল ও বিজি রায়ের সৈন্যরা প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে । আমার কাছে তো পথটি অনিরাপদ মনে হচ্ছে। এ জটিল পথে আপনি কিভাবে আমাদের নিরাপত্তা দেবেন?” বলল আসেম। দাউদের উত্তরে আশ্বস্ত হতে পারল না আসেম। দাউদের কথা ও তার প্রতিশ্রতিকে সামরিক দৃষ্টকোণ থেকে যাচাই করতে শুরু করল আসেম। আসেমের মনে দাউদের কথায় সন্দেহ উকি দিল। সন্দেহ নিরসনকল্লে বহু প্রশ্ন করল আসেম । আসেমের অভাবিত জিজ্ঞাসায় দাউদ ভেবাচেকা খেয়ে গেল। “আর ক'দিন কি এখানে আছেন না আপনি?” ভারত অভিযান €&% ২৩৫ ডখ্৮্.911001119.001)

— পৃষ্ঠা ২৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।