হালালকে অস্বীকার করে। ব্যভিচার ও মদপানে উৎসাহিত করে। তারা মনে করে, মানুষকে আল্লাহ্ তা'আলা সৃষ্টিই করেছেন ভোগ-বিলাসের জন্যে এবং ইসলামের হারাম হালালের বিষয়টি সম্পূর্ণ অবান্তর এরপরও মুসলমানদের ধোকা দিতে এরা নিজেদেরকে মুসলমান দাবী করে । প্রকৃতপক্ষে এরা হিন্দু, খৃষ্টান ও ইহুদীদের চেয়েও জঘন্য, ছদ্মবেশী ভয়ংকর দুশমন । আব্দুল্লাহ এবং মাইমুন নামের দু" আরব এ মতবাদের উদ্ভাবক । কোন আরব দেশ থেকে তৃতীয় হিজরী শতকে এদের উথান শুরু ৷ তবে এই মতবাদের মূল জনক এক খৃষ্টান যাজক । ইহুদীদের সমর্থন ও সহযোগিতাও রয়েছে এদের পিছনে । কারো মতে ইরানের এক বড় অংশ এই কেরামতী মতবাদের অনুসারী । এ থেকেই বোঝা যায়, এই বাতিল ফেরকা কেন সৃষ্টি করা হয়েছে। ইসলাম যখন রোম সাগর পেরিয়ে অর্ধেক পৃথিবী তৌহিদের আলোকে উদ্ভাসিত করে তুলে, তখন খৃষ্টান ও ইহুদী পান্্রী ও ধর্মযাজকদের টনক নড়ে । এরা বুঝেছে, কোন সত্য ধর্মকে তার অনুসারীদের হত্যা করে নিঃশেষ করা যায় না। তারা অনেক চিন্তা-ভাবনা করে দেখেছে, সত্য ধর্মের অনুসারীদের যদি ধর্মের আবরণে বিভ্রান্ত করা যায় তবেই তাদের ঈমানী শক্তিকে বিনষ্ট করে দেয়া সহজ 1 এ হলো একটা পদ্ধতি । অন্য পদ্ধতি হলো, সেই ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তি ও শাসকবর্গকে ধর্ম-বিশ্বাস থেকে বিচ্যুত করা । শাসকদেরকে ভোগবাদী ও বিলাসী জীবনযাপনে অভ্যস্ত করে তোলা ৷... সহজাত বিষয় এবং তা পবিত্র বিধিমালার আওতায় প্রশংসনীয় বটে কিন্তু এটাই আবার বিধি-নিষেধের পরিপন্থী পন্থায় চরিতার্থ হলে চরম কদর্য হয়ে দীড়ায়। আল্লাহর কাছে তা মারাত্মক অপরাধ বলে বিবেচিত হয়। তাই আমাদের চির শক্ররা আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি ও শাসকবর্গকে বিপথগামী করতে সবচেয়ে বেশি ব্যবহার করেছে নারী, মদ ও বিত্তবৈভব। ইহুদী খৃষ্টানরা আব্দুল্লাহ্ ও মাইমুনকে অপরিমেয় ধন-সম্পদ ও তাদের মুসলিম শাসকবর্গকে বিলাসী ভোগবাদিতায় অভ্যস্ত করতে সক্ষম হয়। ওদের কাজকর্ম সম্পূর্ণ ইসলাম বিবর্জিত হলেও সব বিষয়ে ইসলামের লেবেল এঁটে দেয়। যার ফলে মুসলমানরা বিভ্রান্তির শিকার । দৃশ্যত এরা ইসলামের নাম পরকালের আযাব-গযব ও জবাবদিহিতার অনুভূতিটুকুও মানুষের মন থেকে মুছে : ভারত অভিযান % ২৩২ ডখ৮৬.9110001179.001
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।