বড দাসভর রদ মুর ভি .“আপনারা গজনীর অধিবাসী?” * তারার রিম িল রীনা “আপনারা কি একটু সময়ের জন্যে আমার ঘরে আসবেন? আমাকে 8959254 ফারসী ভাষায় বললেন তিনি। “পরবাসে নিজের মাতৃভাষার আহ্বানে কালবিলম্ব না করে সবাই তার অনুগামী হল। আপ্যায়নের ফাকে অতিষ্থিরা জানাল তারা কমাভার. আসেম ওমরের নিরাপত্তা রক্ষী হিসেবে গজনী থেকে এখানে এসেছে। কমান্ডার আসেম ওমর সুলতানের বিশেষ বার্তা নিয়ে দাউদ বিন নসরের এখানে এসেছেন। “আসেম ওমর এ মুহূর্তে কোথায়?” জিজ্ঞেস করলেন বুযুর্গ । “আমরা তাকে শাহী গাড়িতে সওয়ার হয়ে ভ্রমণে বের হতে দেখেছি।” জবাবে বলল এক নিরাপত্তারক্ষী । “আমি আসেম ওমরের সাথে সাক্ষাত করতে চেয়েছিলাম কিন্তু জানতে পারলাম, সে এখন তার নিরাপত্তারক্ষীদের সাথেও সাক্ষাতের প্রয়োজন বোধ করছে না।” বলল লোকটি । | “কেন? কি হয়েছে?” বিস্ময়ভরা কণ্ঠে জানতে চাইল এক নিরাপত্তারক্ষী । “এমন কিছু ঘটেনি তো যে তাকে বন্দী করে ফেলা হয়েছেঃ আর বন্দিশালায় না খেয়ে কষ্ট যাতনায় মৃত্যুবরণ করতে হবে তাকে!” . “সে বন্দিদশা অনেক ভাল যে বন্দিদশায় মানুষ কষ্ট দুর্ভোগ পোহায়, কষ্ট যাতনায় মৃত্যুবরণ করে । কিন্তু যে জিঞ্জিরে আপনাদের কমান্ডারকে বীধা হয়েছে, তা খুব জটিল। এই জিঞ্জিরে মানুষ কষ্ট পায় না বটে কিন্তু তার ভেতরের বিবেক বোধ, ঈমানী শক্তি মরে যায়, সৈনিকের মধ্যে জন্ম নেয় ভীরুতা। এটা এমন এক জিঞ্জির যা হলো নারীর রেশমী চুল আর ষোড়শী যুবতীদের দেহবন্লরীর মাদকতার বাধন! যে কোন সৈনিক এ ধরনের বন্দিদশার শিকার হলে সে সৈনিকের আর যুদ্ধ করার মুরোদ থাকে না, সে হয়ে পড়ে নারীর আঁচলে বাধা পোষা জন্তু । আচ্ছা, গতরাতের নৈশভোজে কি আপনারাও অংশগ্রহণ করেছিলেন?” “না । আমাদেরকে ভিন্নভাবে খাবার দেয়া হয়েছিল । অনুষ্ঠানে আমাদের নেয়া হয়নি।” বলল এক নিরাপত্তাকর্মী ভারত অভিযান *&% ২৩০. ডখ্৮৬.9110001119.001
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।