বিধি-নিষেধ লোপ পেয়ে গেল। ভোগবাদিতায় গা ভাসানোর জন্যে তার পক্ষে দরকার ছিল কিছু যৌক্তিক সাপোর্ট । কিন্তু তা আসেমের মাথায় ছিল না। এই পণ্তিত লোকটি সেই হারামকে হালাল করণের যৌক্তিক ভিত্তিগুলোই সুন্দরভাবে উপস্থাপন করছিল । আসেমের এ মুহূর্তে প্রয়োজন ছিল ভোগবাদের পক্ষে এ ধরনের যৌক্তিক বিশ্লেষণ । বুড়ো তাই পরিবেশন করছিল । আরো নিবিড়ভাবে গ্রহণ করতে শুরু করল আসেম বুড়োর যুক্তিগুলো । | আসেম ওমর ছিল সুলতান মাহমূদের সেনাবাহিনীর অন্যতম সেরা কমান্ডার ৷ তাকে বিপথগামী করতে পারলে সহজেই সুলতান বাহিনীর বড় একটি অংশকে যুদ্ধবিমুখ করা সম্ভব । সে লক্ষ্যকেই সামনে রেখে হিন্দু রাজা আনন্দ পাল ও বিজি রায়ের নিয়োজিত প্রতিনিধির সাথে পরামর্শ করেছিল দাউদ। আসেম ওমর কুচক্রীদের ফাদে ফেঁসে গেল। তার কাছে দাউদ পয়গাম পাঠাল, আজ রাজকীয় মেহমান হিসেবে গজনীর বিশেষ দূতকে শহরের দর্শনীয় জায়গাগুলোতে নিয়ে যাওয়া হবে । আসেমের জন্যে রাজকীয় ঘোড়ার গাড়ি আনা হয়েছে। যে গাড়িতে স্বয়ং দাউদ চড়ে থাকে । গাড়িটি চারটি বিশেষ ঘোড়া টেনে নেবে । সাথে দেয়া হলো দাউদের বিশেষ নিরাপত্তা রক্ষীদের ক'জন । বিশেষ পোশাকে সজ্জিত এরা । আসেমকে নিয়ে যাওয়ার প্রোগ্রাম হলো সমুদ্রতীরের মনোরম দর্শনীয় জায়গায় । রাজকীয় বিলাসী ব্যবস্থাপনায় আসেম ভুলে গেল নিজের কর্তব্য কাজ। সে এখন নিজেকে বিশেষ সম্মানিত বোধ করতে লাগল । তার মধ্যে জন্ম নিল রাজা রাজা মনোভাব । সাথীদের খোজ-খবর নেয়ার কোন প্রয়োজন বোধ করল না সে। তারা কোথায় আছে, কিভাবে আছে, সে খবর নেয়ার সুযোগ তার নেই। ওদেরকেও রাজপ্রাসাদ থেকে জানিয়ে দেয়া হলো, আজ তাদের দূতের ভ্রমণের প্রোথাম করা হয়েছে। ইচ্ছে করলে তারাও ই সুযোগে শহর ঘুরে দেখতে পারে। সুযোগ পেয়ে তারাও শহর দেখতে বেরিয়ে পড়ল। কক ক একজন ভাবগন্তীর, সুদর্শন বুযুর্গ লোকই মনে হচ্ছিল তাকে দেখে । পরিধেয় পোশাক, মুখের দাড়ি আর কথা বলার ভঙ্গিতে মনে হচ্ছিল, লোকটি বড় ধরনের আলেম ও জ্ঞানী ব্যক্তি। একটি উচু দেয়াল ঘেরা বাড়িতে প্রবেশ করতে দেখে থেমে গেল, যখন তার চোখে পড়ল চারজন সৈনিক ধরনের লোকের আগমন। ওদের পোশাক দেখেই তিনি আন্দাজ করেছিলেন, এরা মুসলমান সৈনিক এবং এখানে নবাগত | এদের মুলতানের অধিবাসী মনে হলো না, ভারতীয় মনে করাও ভারত অভিযান « ২২৯ ফখ্৮্.911001179.001)
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।