Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

যে আসেমের ঘুম ভাঙতো অতি প্রত্যুষে, সেই আসেম সূর্যোদয়ের সময়ও গভীর ঘুমে তলিয়ে রইল। বেলা অনেক উপরে উঠার পর চোখ মেলল আসেম। চোখ মেলেই ঘাবড়ে গেল সে। গত রাতের ঘোর কেটে সবকিছু পরিষ্কার হয়ে উঠল তার কাছে। ঠিক এ সময়ে ঘরে প্রবেশ করল সেই তরুণী । তার মুখে স্মিত হাসি আর হাতে তশতরী । আসেম তাকে লক্ষ্য করে বলল, “গত রাতে তুমি আমাকে গুনাহগার করে - গতিতে রার নত রানার কিছুটা আতংকিত কণ্ঠ আসেমের। তরুণী তশতরী টেবিলের উপর রেখে দুখের একটি গ্রাস আসেমের হাতে ধরিয়ে দিল কিন্তু আসেম টেবিলে রেখে দিল গ্রাস। বলল, “গত রাতে কি ঘটেছিল তা না বলা পর্যন্ত তোমার হাতের কিছুই আমি স্পর্শ করব না।” “তুমি জাহান্নাম থেকে জান্নাতে এসেছো! বুঝলে? এটার নাম জীবন, এটাই জিন্দেগী । বেঁচে থাকার সার্থকতা এখানেই ।” বলল তরুণী । এমন সময় এক শ্বেতশুত্র শৃশ্রুধারী দীর্ঘ জুব্বা পরিহিত সৌম্যকান্তি বৃদ্ধ প্রবেশ করল সে কক্ষে । স্বগতোক্তি করতে লাগল-_ “হতভাগ্য তোমাদের বাদশাহ! যাকে তোমরা সুলতান বলে থাকো । তার প্ররোচনায় জীবনের এই স্বাদ এই প্রান্তিকে তোমরা পাপ বলছো । অথচ জীবনে এতটুকু ভোগ করার অধিকার তোমাদের প্রাপ্য । কিন্তু সে তোমাদের জীবনকে বিষাদময় করে দিয়েছে। জীবনের স্বাদকে তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে অগণিত প্রাণের বিনিময়ে নিজের স্বর্গবাসকে নিশ্চিত করতে চায় সে। এজন্য তোমাদের দিয়ে সে যুদ্ধ করায়, রক্তের হোলি খেলে । আর নিজে থাকে নিরাপদে । কে তোমাদের বলেছে যে, ইসলামে আরাম-আয়েশ, এতটুকু বিনোদন হারাম?” বৃদ্ধের বলার ঢঙ এবং ভাষার কারুকাজ এতো নিপুণ এবং কণ্ঠ এতো মধুর যে, আসেম ওমর রাতের তক্ুণীর মতো বুড়োর কাছে নিজেকে কখন সঁপে দিল টেরই পেল না। সে এতোটাই বুড়োর কথায় প্রভাবিত হয়ে পড়ল যে, বুড়োর প্রতিটি কথাকে তার মনে হচ্ছিল জীবনের প্রতিচ্ছবি, সত্য ও বাস্তবতার প্রতীক - আসলে এটা মানুষের সৃষ্টিগত সীমাবদ্ধতা । পাপ যখন পূর্ণ অবয়বে মানুষকে খ্রাস করে ফেলে তখন তার সাধারণ বোধটুকুও লোপ পেয়ে বসে, পাপকাজকেই তখন আকর্ষণীয় মনে হতে থাকে। পাপ কাজের পক্ষে তখন যুক্তি খুঁজে ফিরে মানুষের মন। অপরাধকে যৌক্তিকতার লেবেল এঁটে আরো অপরাধের গভীরে তলিয়ে যেতে যুক্তি সংগ্রহ করে মানুষ । আসেম ওমরের মন থেকেও ইসলামের ভারত অভিযান €% ২২৮ ডখ৮্.911001179.001

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।