Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

নিরাপত্তার দায়িত্ব নিজেদের কীধে তুলে নিয়েছেন। তাদের প্রতিনিধি হিসেবেই আপনার এখানে রয়েছি আমি । যে কোন সমস্যায় আপনার জন্যে রাজাদের ভরপুর সহযোগিতা নিতে পারব আমি । সুলতান মাহমূদ একজন সাম্রাজ্যবাদী । রাজ্য বিস্তারে হিন্দু মুসলমান তার কাছে সমান । আপনার লাভ ক্ষতিতে তার কিছু যায় আসে না। সে তার নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করতে চায় মাত্র ।” “আপনি কি আমার প্রতি আস্থা রাখতে পারছেন না?” প্রৌটুকে প্রশ্ন করল দাউদ। “আপনাদের সাথে যে মৈত্রীর বন্ধন যে কোন মূল্যে তা অক্ষুণ্ন রাখতে আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনি কি খেয়াল করেননি, ইসলামের আত্মশক্তিকে আমি কিভাবে বিদায় করেছি আমার প্রশাসন থেকে? আপনি খেয়াল করেননি, মুসলমানদের হৃদয় থেকে আখেরাতের শাস্তি ও পুরস্কারের বিষয়াদি আমি কত কৌশলে নির্মূল করছি? আপনাকে কে ধারণা দিল যে, আমি সুলতান মাহমুদের প্রত্যাশা পূরণ করবঃ দেখুন না ওর জন্যে কি ব্যবস্থা আমি করেছি! যে মেয়েটিকে আমি দূতের সেবায় নিয়োগ করেছি, ধে কোন কঠিন আদর্শের অধিকারী পরহ্যেগার মু'মেনকেও সে তার যাদুকরী কৌশলে ঈমানহারা করতে সক্ষম তাকে দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে সেভাবেই তৈরি করেছি। দেখবেন সে দূত বেচারাকে ভেড়া বানিয়ে ছাড়বে ।” “এটাই যথেষ্ট নয় জীহাপনা! এই ব্যক্তি যেমন সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, আমিও সামরিক বাহিনীর অফিসার । আমিও আপনাকে সামরিক দৃষ্টিকোণ থেকেই পরামর্শ দিচ্ছি। আমার বিশ্বাস, আপনি সুলতান মাহমুদকে মোটেও পছন্দ করেন না। আপনি এটাও আশা করেন যে, সুলতান মাহমুদের . মতো আপদকে দূরে রেখেই যাতে ঠাণ্ডা করে দেয়া যায়। এজন্য আপনি এই দূতকে ব্যবহার করতে পারেন। আপনি দূতকে বলে দিন, সুলতান মাহমুদের অগ্রাভিযানে তার সৈন্যদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আপনি। এ আশ্বাসের ভিত্তিতে ওরা যখন এগিয়ে আসবে, তখন আনন্দ পালকে বলে তার সৈন্যদের র আমি সুবিধা মতো জায়গায় বসিয়ে রাখবো। ধারণাতীতভাবে আনন্দ পালের সৈন্যরা 'খেল খতম" করে দেবে ।” “দূতের বেন ওয়াশের ব্যবস্থা আমি করে রেখেছি। দেখেননি, শরবত মনে করে কতো গ্রাস খাটি মদ গিলেছে বেটা। এরপর যেটুকু ইশ-জ্ঞান থাকবে , সেট্ুকুও দূর হয়ে যাবে মেয়েটির কৌশলী পরিচর্যায় ।” বলল দাউদ। আসেম ওমরের চার দেহরক্ষী "দাউদ বিন নসরের দেহরক্ষীদের সাথে আহার করল। ওরা ঘুর্ণাক্ষরেও জানল না, তাদের দূত দাউদ বিন নসরের বালাখানায় এক রাতের স্বর্গবাসে মত্ত। ভারত অভিযান ৭ ২২৭ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।