ঠিক এ মুহূর্তে তার কানের কাছে রিনঝিন শব্দ। উপরের দিকে চোখ তুলল আসেম। দেখল, নর্তকীদের মতোই এক উর্কষী যুবতী শ্বেত শুভ্র রুপালী তশতরী হাতে তার সামনে দণ্ডায়মান। হাতে একটি পানপাব্র। তরুণীর ঠোটে ঈষৎ মুচকী হাসি, এমন মোহনীয় হাসি কখনও প্রত্যক্ষ করেনি আসেম। তরুণীর সলজ্জ গ্রহণের আবেদন আর আপ্যায়নের মাদকীয় ভঙ্গি আসেমকে মর্তে নামিয়ে দিল। আসেম তরুণীকে অনুচ্চ কণ্ঠে বলল, “এটা হয়তো শরাব ৷ আমি শরাব পান করি না। আমি মুসলমান |” ্ “শরাব নয় শরবত।” আসেমের সামনের টেবিলে তশতরী রেখে শৈল্পিক ভঙ্গিতে পানপাত্র সুরাহী থেকে ভরে দিল তরুণী । একটা শংকা মনে চেপে রেখেই পানপাত্র হাতে নিল আসেম। চুমুক দিল পান পাত্রে। মুহূর্তের মধ্যে অনুভব করল এক অজানা ভাল লাগার অনুভূতি । আসেম ওমর অনুভব করল এক অভাবিত স্বাদ-তৃত্তি। সে জিজ্ঞাসু নেত্রে তাকাল তরুণীর দিকে__- আহ্! কি স্বাদ! এ কি শরবত না জান্নাতের নেয়ামত! কিন্তু জিজ্ঞেস করার অবকাশ হলো না। তরুণীর চোখে চোখ পড়তেই ওর মাদকীয় হাসিতে হারিয়ে গেল আসেমের কণ্ঠ। আরো গভীর আবেশে তলিয়ে গেল আসেম। পুনরায় সোরাহী থেকে পানপাত্র পূর্ণ করে দিল তরুণী । অব্যক্ত ভঙ্গিতে নিবেদন করল, পান করুন সম্মানিত মেহমান! আপনাকে পান করিয়ে মাতাল করাই আমার কাজ। ভেসে চলুন স্বপ্নময় আগুনের দিকে ইত্যবসরে আসেমের সামনে হাজির হল আরো বড় ধরনের একটি তশতরী নিয়ে অনিন্দ্য সুন্দর বালক। এ তশতরিতে ভুনা করা পাখি । তশতরী থেকে ভাপ উঠছে। মন ভুলানো স্বাদের . গন্ধ । সে গন্ধে যে কোন ভোজনবিমুখ মানুষও আহারে প্রলুন্ধ হতে বাধ্য । র্ ৫ সস ০ ০ ০ এ নি আশপাশে একবার চোখ বুলাল আসেম। সমবেত প্রত্যেক মেহমানের সামনে এ ধরনের পাখি ভুনার করা পাত্র রাখা হচ্ছে। তরুণী ও বালক চলে গেছে। এবার সাগ্হে আসেম তশতরী থেকে তুলে নিল একটি ভুনা পাখি! এক লোকমা মুখে পুরে চুমুক দিল পেয়ালায়। পাখির, স্বাদ আর শরবতের তৃপ্তি বিস্ৃত করে দিল আপন কর্তব্য । একের পর এক পাখি আর পানপাত্র ভরে গলাধঃকরণ করতে থাকল আসেম। তৃ্তির সুখে ভাসতে লাগল অন্য এক আসেম। এই ফাঁকে বার কয়েক তার কাছে এলো সেই তরুণী ও বালক। খালিপাত্র তুলে নিল আর ভর্তি পাত্র রেখে দিল। সেদিকে খেয়াল ছিল না আসেমের। কতগুলো পাখি আর কত গ্রাস পানীয় পেটে চালান করেছে সে আন্দাজও ছিল না ভারত অভিযান €% ২২৫ ডখ্৮৬.911001179.001
— পৃষ্ঠা ২২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।