Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এর আগে শরীরের কীপুনি ঝাঁকুনি আসেম দেখেনি তা নয়, তবে সেই কাপুনি ঝাকুনি নর্তকীর নয়। যুদ্ধ ময়দানে আহত মৃত্যু পথযাত্রী সৈনিকদের, যুদ্ধরত সিপাহীদের__ যারা আহত হয়ে মাটিতে-মরুতে কিংবা পাহাড়ী পাথুরে জমিনে তড়পাতে তড়পাতে নিস্তেজ হয়ে চিরদিনের জন্যে স্থির হয়ে গেছে। গত বিশ বাইশ বছর যাবত আসেম দেখেছে যুদ্ধাহত সৈনিকের মৃত্যু যন্ত্রণার ছটফটানি। সেখানে দোস্ত-দুশমনের একই রঙ, একই কাতর ধ্বনি। ' মাটি আর খুন এই দু'য়ের সাথে ছিল আসেমের মিতালী । রণাঙ্গনের ভয়াবহ দৃশ্য আসেমের প্রিয়। মরা এবং মারা এই ছিল আসেমের নেশা, ভালবাসা । আসেম তার সুলতানের চরিত্রেও এই রঙ-ই দেখে আসছে। সুলতানের দরবারে আসেম ধুলোবালির যে আস্তরণ দেখে, সেই ধুলো মাটির চরিত্র-আদর্শ সে সুলতানের মাঝেও দেখেছে। সুলতানের দরবারে এ ধরনের রঙিন ফানুস কল্পনা করাও মুশকিল । | দাউদ বিন নসরের দরবারে আসেম নৃত্যরত নর্তকীদের যে নাচের মুদ্রা দেখেছে, উত্ভিন্ন যৌবনা উর্বধী তরুণীদের স্নায়ু উদ্দীপক যে অঙ্গভঙ্গি আসেম প্রত্যক্ষ করল, তাতে তার মধ্য থেকে যোদ্ধার আদর্শ বিলীন হয়ে মনের ভেতর ভোগবাদী লিন্সা জেগে উঠেছে। ভেতর থেকে মাথা চাড়া দিয়ে উঠেছে আসেমের ঘুমিয়ে থাকা কাম প্রবৃত্তি। যুদ্ধ ময়দানের বীভৎস রক্তাক্ত রূপের প্রতি তার মনে জন্ম নিতে লাগল প্রচণ্ড ঘৃণা । যুদ্ধাহত সৈনিকের রক্ত-রাঙা চেহারা আর তপ্ত খুনের গন্ধ তার মনের মধ্যে তীব্র বিতৃষ্ঠা সৃষ্টি করল, তদস্থলে জন্ম নিল ভোগের উন্মাদনা । দাউদ বিন নসরের এই কামোদ্দীপক রগরগে আয়োজন আসেমের ভেতরকার যোদ্ধাকে অল্প সময়ের মধ্যে আমূল বদলে দিল। সে অনুভব করল _ যুদ্ধের ক্লান্তি, ক্ষুধা-পিপাসার যাতনা । তার দু'পা এখন রণাঙ্গনের অশ্বীরোহণে অক্ষম। তার তাবৎ সাহস, শক্তি ও প্রশিক্ষণ বিলীন হয়ে সেখানে উকি দিল ভীরুতা এবং যুদ্ধাবেগের স্থান দখল করল যৌবনের উন্মাদনা । তরুণী দু'টি নৃত্য প্রদর্শন করে চলে যাওয়ার পর এলো চৌদ্দ পনেরো বছরের এক বালক । বালক হলেও তার চেহারা তরুণীদের চেয়ে আরো বেশি মোহনীয়। বালকটি আরো বেশি যৌন উদ্দীপক নৃত্য প্রদর্শন করতে শুরু করল। বালকের সাথে সমান তালে সহযোগী হলো অন্য দু'টি তরুণী । এরা প্রত্যেকেই স্বল্পবসনা। এদের যৌথ নৃত্য উপস্থাপনায় নিজেকে হারিয়ে ফেলেছিল আসেম। তার দৃষ্টি ওদিকেই নিবদ্ধ। আশপাশের কোন খেয়াল নেই, কে কোথায় কি করছে। ভারত অভিযান * ২২৪ ডখ্৮৬.911001179.001)

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।