Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

ঝাড়বাতিগুলো দেখে আসেমের কাছে মনে হলো, সোনা ও রুপার তৈরি কতগুলো জলন্ত তারা । বহু বর্ণের ফানুস এবং জরিদার কারুকার্যময় শামিয়ানার সাথে ঝুলানো ঝাড়বাতিগুলোর নীচে অবস্থানরত মানুষগুলোর গায়ের রং যেমনই হোক না কেন সবাইকে ফর্সা আকর্ষণীয় চেহারার অধিকারী মনে হচ্ছিল। অভাবিত এই মজলিসের বর্ণাঢ্য আয়োজনে আসেম এমনই প্রভাবিত হয়ে পড়ল যে, সে ঘোরের মধ্যে হারিয়ে গেল। মনে হতে লাগল, সে কোন স্বপ্নালোকে বিচরণ করছে। তবলার ও ঢোলের হান্কা বাজনার তালে মঞ্চে একটি নর্তকী নাচের নানা মুদ্রা উপস্থাপন করছে। যেন একটি নাগিনী ফনা তুলে খেলছে শিকার নিয়ে । নর্তকী ষোড়শী যুবতী । দুই বাহু সম্পূর্ণ খোলা, পরনের কাপড় অতি সূক্ধ্। নাতীর নীচে কতগুলো রেশমী সূতোর পাকানো ঝালর দোল খাচ্ছে নাচের তালে তালে । এমন দোলনীতে তার উরুসন্ধি বারবার প্রকাশ পাচ্ছে। বুকের ্বল্পবসন তরুণীর যৌবনকে ফুটন্ত গোলাপের মতো প্রস্ষুটিত করছে। তরুণীটি হয়তো এমনিতেই সুন্দরী, কিন্ত্বু আলোর বর্ণাঢ্য রঙ-এর প্রতিবিষ্ব ওকে এতোই মায়াবী ও মোহনীয় করে তুলেছে যে, ওর রেশমী চুলের বাহার আর রুপোর মতো দীতের মুক্তা ঝরানো হাসিতে অনুষ্ঠানের সকল পুরুষের দৃষ্টি ওর দিকে নিবদ্ধ হতে বাধ্য । গেল। যেন কোন জলপরী জলতরঙ্গের মধ্যে খেলা করে হঠাৎ জলরাশির মাঝে তলিয়ে গেল। বাজনা বদলে গেল। নতুন করে শুরু হল অন্য সুর । এবারের বাজনার তাল লয় ভিন্ন, আরো উগ্ব, আরো তীব্র। ঠিক এ সময়ে জলরাশির ভেতর থেকে যেন হঠাৎ করে দৃশ্যমান হলো আরেক নর্তকী । যেন কোন জলপরী পানির তলা থেকে ভেসে উঠেছে। এটি আগের তরুণীর চেয়ে আরো স্বল্পবসনা, আরো বেশি উদ্দীপক । এর নাচ ও তাল আরো মোহনীয়। আসেম বিন ওমর দাউদ বিন নসর থেকে দূরে । শত শত মেহমানের সাথে উপবিষ্ট । সবাই জানে, আজকের এ আয়োজন সুলতান মাহমুদের বিশেষ দূতের সম্মানে । কিন্তু কে কোথায় আর মেহমানই বা কে সে খবর নেয়ার খেয়াল নেই কারো । সবার দৃষ্টি মঞ্চের নৃত্যরত কিশোরীদের দিকে । ওদের নাচ আর যন্ত্রীদের বাজনা সমবেত সবাইকে আবেগের শূঙ্গে পৌছে দিল। যুবতীদের নাচের মুদ্রা আর শারীরিক কসরত থেকে চোখ ফেরানো কারো পক্ষেই সম্ভব হলো না। আসেম ওমর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল নর্তকীর প্রতি । এতো সুন্দর, এতো আকর্ষণীয় হতে পারে নারী, সে তা কখনও ভাবতেই পারেনি । নর্তকীর নিকনের ঝংকারে কোথায় যে হারিয়ে গেল আসেম তার খবর কে রাখে । ভারত অভিযান % ২২৩ ডখ্৮্.911001119.001

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।