Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

পারেন। আমরা তো আর তাকে বাধা দিতে পারব না। কিন্তু দুই রাজশক্তির . বিরুদ্ধে দাড়ানোর মতো সৈন্য আমাদের নেই ।” বলল দাউদ বিন নসর । “আপনার জবাবে আশ্বস্ত হতে পারলাম না। আপনার কাছ থেকে এ জবাব নিয়ে গেলে সুলতান নিশ্চিত হতে পারবেন না। সেনারা তো আপনার মতো আমার মতো সেনাপতিদের কমান্ডে অগ্রাভিযান চালাবে, কাজেই সমূহ বিপদ আশংকার বিষয়টি আমাদেরকেই ভাবতে হবে । আমি আসার সময় এ অঞ্চলের পথ ঘাট দেখে এসেছি। এলাকাটি আমাদের জন্য নিরাপদ হলেও পাহাড়ের চূড়া থেকে তীরন্দাজদের টার্গেট হওয়ার আশংকা প্রবল । কাজেই সেনাবাহিনীর জন্যে' পথটি মোটেও সুগম নয়। আপনার কাজ হবে আগে থেকে আপনি আপনার তীরন্দাজ সেনা ইউনিটকে ওই এলাকায় পাহারায় নিয়োগ করবেন, যাতে আমাদের সেনারা নিরাপদে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো অতিক্রম করতে পারে 1” “এ কাজ করতে হলে আমাদের তীরন্দাজদেরকে আমাদের প্রশাসনিক এলাকার বাইরে হিন্দুদের এলাকায় পাঠাতে হবে।” বলল দাউদ বিন নসর। “লুগমান ও গজনী কখনও জয়পালের এলাকা ছিল না। অবশ্য লুগমান ও হিন্দ আমাদের এলাকাও ময় । কিন্তু জয়পাল আমাদের এলাকাতে সেনা অভিযান করেছে, এর জবাবে আমরা তাদের এলাকায় অভিযান চালাচ্ছি । আপনি কি একথা ভুলে গেছেন, যে এলাকা এরা শাসন করছে তা প্রকৃতপক্ষে মুসলিম সালতানাতের অন্তর্ভুক্ত ছিল! আমরা আমাদের ভূমি তাদের দখলমুক্ত করতে চাচ্ছি।” গভীর চিন্তায় তলিয়ে গেল দাউদ । কিছুক্ষণ নীরব থেকে বলল, “আসলে আপনার সুলতানের চাহিদার জবাব তাৎক্ষণিকভাবে দেয়া মুশকিল । এজন্যে আমার ভাবতে হবে । উপদেষ্টাদের সাথে আলোচনা করতে হবে । আপনি এখানে চারদিন অপেক্ষা করুন। শহরের দর্শনীয় জায়গাগুলো ঘ্বুরে দেখুন, আমি আমার উপদেষ্টাদের সাথে পরামর্শ করে নেই । আজ থেকে আপনি রাজকীয় অতিথি । আজ রাতে আপনার সম্মানে ভোজসভা হবে । সেই সভায় আপনার সম্মানে বড় ধরনের আপ্যায়ন ও বিনোদনের ব্যবস্থা থাকবে ।” ক51555017584555895558 দেখে আসেম ওমরের চোখ ছানাবড়া । প্রাসাদের বাগানে আয়োজন করা হলো নৈশভোজের। বঙ-বেরঙের ঝাড়বাতি, জরিদার শামিয়ানা দিয়ে তৈরি করা হয়েছে মনমাতানো প্যান্ডেল। ভারত অভিযান ৭ ২২২ ফখ্৮৬.911001179.001

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।