Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“আপনার জন্যে কিছু উপচৌকন নিয়ে এসেছি।” হতচকিত হয়ে বলল আসেম। নিজেকে সামলিয়ে বলল, “আগে আপনার খেদমতে সেগুলো পেশ করার অনুমতি চাচ্ছি।” “সুলতান মাহমুদ কি তোমাদেরকে রাজ-দরবারের আদব শেখায়নিঃ” কিছুটা তাচ্ছিল্য মেশানো কণ্ঠে প্রশ্ন করল দাউদ! ্‌ “আলীজাহ্‌! আমাদের ওখানে এমন দরবারের ব্যবস্থা নেই। সুলতানের অধিকাংশ মজলিস হয় কোন ময়দান কিংবা সাধারণ ঘরে। সেখানে আমরা সবাই একসাথে বসে কথা বলি ।” “এটা কোন যুদ্ধ ময়দান নয় সম্মানিত অতিথি! আমার এখানে কোন লোকের আমার অনুমতি ছাড়া কাশি দেয়াও বেয়াদবী |” “সুলতান হয়তো আমাকে কোন ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছেন। আমাকে কাছে আমাকে পাঠানো হচ্ছে। আমি তো মনে করেছিলাম, শত শত মাইলের দূরত্‌ অতিক্রম করে আসা আরব মুজাহিদের মতো মুহাম্মদ বিন কাসিমের স্থৃতিবাহী এ রাজ্যের শাসকও হবেন আরব যোদ্ধাদের মতো তীবুর অধিবাসী ।” “তোমাকে কে বলল, আমি মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরী । তোমরা ইতিহাস সম্পর্কে একেবারে অজ্ঞ। আমরা এখানকার বিজয়ী শাসক । আমার দাদা আহমদ খান লোদী এই এলাকা জয় করে শাসন ক্ষমতা অর্জন করেন। তিনি ছিলেন এ অঞ্চলে কারামতী আদর্শের প্রবর্তক । তবুও আজকের জন্য তোমাকে মুহাম্মদ বিন কাসিমের রাজ্য বলার অধিকার দেয়া হলো । আমরা মুসলমান । আমাদের ভিন্রধর্মী মনে করার কারণ নেই। কিন্তু আমাদের রাজদরবারের একটা নিজস্ব নিয়ম-কানুন রয়েছে বৈকি ।” “এসব আদব রক্ষা না করা যদি অপরাধ হয়ে থাকে তবে আমি দু্কখিত ও লজ্জিত। ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এ আদব সম্পর্কে আমার কোন ধারণা নেই। আমি কি উপটৌকন পেশ করতে পারি?” বলল আসেম ওমর । “হ্যা, অনুমতি দেয়া হলো ।” “দরবারের বাইরে আসেম ওমরের চার সাথী দীড়ানো। উপটৌকন ছিল তাদের কাছে । আসেম দ্রুত পায়ে দরবার থেকে বেরিয়ে তাদের গিয়ে বলল, তোমরা এগুলো নিয়ে চল। উপহার সামঘীর মধ্যে কিছু ছিল খুব দামী হিরা মণিমুক্তার অলংকার এবং গজনী এলাকার দামী আসবাব । এসবের মধ্যে ভারত অভিযান € ২১৯ ডখ্৮্.911001179.001)

— পৃষ্ঠা ২১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।