Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

“দুশমনকে এতোটা খাটো করে দেখতে নেই বন্ধুরা! দুশমনদের ব্যাপারে সবকিছু গভীরভাবে ভাবতে হয় ।” বললেন সুলতান । “রাজা অয়পালের মৃত্যুতে পৌন্তলিকতার পুজারীরা সব মরে যায়নি। ভারত থেকে বিলীন হয়ে যায়নি মূর্তিভক্তি। এটা দু'টি আদর্শের লড়াই । হিন্দ্ুরাজা যুদ্ধ করতে না চাইলেও ওদের ধমীয়ি পপ্তিতেরা তাদেরকে যুদ্ধ করতে বাধ্য করবে। ওদের এলিট শ্রেণী এবং মাতাব্বররা কখনও শাসকদের নির্বিকার থাকতে দেবে না। দুশমনের শক্তিকে কখনও ছোট করে দেখবে না। বরং এখন তোমাদের ভাবতে হবে, এই জাতশক্রদের পা কিভাবে চিরদিনের জন্যে ভেঙে দেয়া যায়।” “আপনি যদি আমাদের পরামর্শ গ্রহণ করেন, তবে অভিমত হলো-_ এখনই আমাদের লাহোরের দিকে অগ্রাভিযান করা উচিত। তবে এর আগে হিন্দুস্তানে এবং মুহাম্মদ বিন কাসিমের হৃতরাজ্য পুনরুদ্ধার করতে পারি ।” বলল অপর এক সালার। “ঘাটি আমাদের আছে।” বললেন সুলতান । “মুলতানকে আমরা ঘাটি মনে করতে পারি। মুলতানের শাসক আবুল ফাতাহ দাউদ বিন নসর একজন মুসলমান এবং আমাদের সুহৃদ ।” ৃ “জীহাপনা! দাউদ বিন নসর মুসলমান বটে, কিন্তু সে একজন কারামাতী, আপনি কারামাতীদের অতীত ইতিহাস জানেন, তাদের উপর ভরসা করা ঠিক নয়।” বলল উজীর। “সে তো সুলতান সুবক্তণীন মরহুমের সাথে মৈত্রীচুক্তি করে প্রয়োজনের সময় একে অপরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। সে আমাদের 90171 বললেন সুলতান । ₹আলীজাহ! চিহ্নিত দুশমনের উপর নির্ভর করা যায় কিনতু" স্বজাতির পরনের বিশ্বাস করা খুবই কিন বলল উজির। “আগামীকাল প্রত্যষে একজন দূত পাঠিয়ে দিন। আমার বিশ্বাস, মুহাম্মদ বিন কাসিমের বিজয় ভূমি থেকে আমরা আশানুরূপ সহযোগিতা পাব। দাউদ বিন নসর হিন্দু বেষ্টিত এলাকায় থাকে, সে হিন্দুদের মনোভাব আমাদের চেয়ে ভাল জানে । আমার মনে হয়, আমাদের অভিযানের সংবাদে সে খুশি হবে । তার সহযোগিতা আমাদের যেমন প্রয়োজন, তারও আমাদের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইচ্ছা, সেখানে সামরিক দূত পাঠাব” “এ কাজে আসেম ওমর সবচেয়ে উপযুক্ত । বাহাদুর, উদ্যমী এবং চৌকস সেনা অফিসার ৷ কথা বলার কৌশল জানে ভাল ।” ভারত অভিযান %% ২১৭ ডখ্৮্.9110001179.001)

— পৃষ্ঠা ২১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।