ভারতের সবচেয়ে প্রতাপশালী হিন্দু রাজা জয়পালের তিনটি হামলা প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলে তিনি সম্পূর্ণ ব্যর্থ করে দেন। চিরতরে স্তব্ধ করে দেন জয়পালের আগ্রাসী থাবা । জয়পালকে রণাঙ্গনে বন্দী করে ফেলেন । জয়পাল আর যুদ্ধ না করার অঙ্গীকার করে মোটা অংকের মুক্তিপণের চুক্তি করে মুক্ত হয়ে রাজধানীতে ফিরে ছেলে আনন্দ পালকে সিংহাসন সোপর্দ করে জ্লত্ত চিতায় আত্মাহুতি দেয় । আনন্দ পালকে জয়পাল মুক্তিপণ আদায় করতে এবং ভবিষ্যতে সুলতান মাহমুদের বিরুদ্ধে যুদ্ধ থেকে নিবৃত্ত থাকতে ভবিষ্যদ্বাণী করে । মাহমুদ গজনবী পেশোয়ারের অধিকাংশ অঞ্চল দখল করে পেশোয়ার কেন্দ্রিক শাসন ক্ষমতা নিজের কর্তৃত্বে নিয়ে নেন। যার ফলে মাহমূদের রাজধানী গজনী অনেকটা বহিঃশক্রর আক্রমণ আশংকা থেকে নিরাপত্তা লাভ করে। সুলতান মাহমুদ রাজা জয়পালকে বন্দী করার পর আড়াই লাখ স্বর্ণমুদ্বা মুক্তিপণের শর্তে মুক্ত করে দেন। সেই সাথে পঞ্চাশটি প্রশিক্ষণপ্রাপ্ত হাতি যুদ্ধ খরচ বাবদ দেয়ার অঙ্গীকার করে জয়পাল। জয়পাল রাজধানীতে ফিরে যথারীতি সুলতানের কাছে পঞ্চাশটি হাতি এবং আড়াই লাখ স্বর্ণমুদ্রা পাঠানোর কথা বলে সুলতানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে । আনন্দ পাল সেই সামবেশেই তার পিতার প্রতিশ্রুত মুক্তিপণ ও যুদ্ধ জরিমানা দিতে অস্বীকৃতি প্রকাশ করে। রাজা জয়পালের আত্মাহুতির ঘটনাটি ঘটে ১০০২ খৃষ্টাব্দে । দেখতে দেখতে দু'বছর চলে গেল। জয়পালের প্রতিশ্রুত জরিমানা নিয়ে আসার পরিবর্তে সুলতান মাহমুদের গোয়েন্দারা খবর নিয়ে এল, আনন্দ পাল মুক্তিপণ পরিশোধের পরিবর্তে তার বাবার পরাজয়ের প্রতিশোধ নিতে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে সুলতান।” মানসিকভাবে এমনটির জন্যে প্রস্তুত ছিলাম । আমি এ জন্যই জয়পালের এলাকা কজা করেছি যে, জয়পালের চেলা ও পরামর্শদাতাদের কাছে গজনী এখন আসমানের তারার চেয়েও দূরবর্তী মনে হবে । আল্লাহর রহমত ও আমার জানবাজ যোদ্ধাদের আন্তরিক প্রচেষ্টায় শুধু গজনী নয় ওদের আজীবন লালিত দুঃস্বপ্ন খানায়ে কা'বাকে আমি ওদের আগ্রাসন থেকে নিরাপদ করতে পেরেছি।” ৃ ডি ভার সিংহাসনে বসেছে ওর ছেলে, ওদের আমরা মোটেও পরোয়া করি না।” বলল এক সালার। ভারত অভিযান *% ২১৬ ডখ্৮্.911001179.001
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।