চুক্তি সম্পাদনে শর্ত করা হল : আড়াই লাখ দিনার ও পঞ্চাশটি সামরিক হাতির বিনিময়ে রাজাকে মুক্ত করে দেয়া হবে। পণবন্দী হিসেবে তার কর্মকর্তাদের বন্দী করে রাখা হবে। পেশোয়ার পর্যন্ত অধিকার করে নিলেন সুলতান । খায়বর ও আশপাশের সকল পাহাড়ী এলাকায়ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করলেন। এঁতিহাসিকদের মতে, ৮ মহররম ৩৮২ হিজরী সনের ২৭ নভেম্বর ১০০১ খৃষ্টাব্দে বৃহস্পতিবার এ চুক্তি সম্পাদিত হয়েছিল। আর পরাজিত রাজা শোচনীয়ভাবে পরাজয়ের গ্রানি নিয়ে মুক্তিপণের স্বীকৃতি দিয়ে জীবন নিয়ে ফিরে গিয়েছিল। অধিকৃত অঞ্চলের শাসন ব্যবস্থা পুনর্গঠনের জন্যে সুলতান কিছুদিন পেশোয়ারে কাটালেন । যখন সংবাদ এলো, গজনীর আশপাশের কুচক্রীরা চক্রান্ত করছে, তখন তিনি গজনী ফিরে গেলেন। হিন্দুজাতির অপরিমেয় সম্পদ ও জীবন ধ্বংস করে রাজা পরাজয়ের গ্লানি নিয়ে লাহোরে প্রত্যাবর্তন করল। এমনিতেই ছিল বয়স্ক-বুড়ো। পরাজয়ের যন্ত্রণা করল রাজা । দরবারে ঘোষণা করল নিজের ব্যর্থতা আর ক্ষমতা ত্যাগের কথা । রাজা বলল, আজ থেকে আমার ছেলে আনন্দ পাল রাজা । এ কথা বলেই রাজা সিংহাসন ত্যাগ করল। রাজমহলেই সে সবাইকে বলল তার সাথে মহলের পার্শ্ববর্তী বাগানে যেতে? ছেলে আনন্দপাল তার সহগামী হল । যেতে যেতে রাজা ছেলের উদ্দেশ্যে বলল-_ “তুমি যেভাবে ভাল মনে কর সেভাবেই রাজ্য চালাবে । এ ব্যাপারে আমার কোন পরামর্শ নেই। তবে ক'টি কথা মনে রেখো । কখনও গজনী আক্রমণে অগ্রসর হবে না। আমাদের বাহিনী মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করে কোন দিন পেরে উঠবে না। ওরা এঁশী শক্তির বলে যুদ্ধ করে । এই শক্তি আমাদের সৈন্যদের নেই। মাহমুদকে আড়াই লক্ষ দিনার মূল্যের স্বর্ণ দিয়ে দিয়ো, না হয় তোমার . উপর সে আক্রমণ করবে । আর আক্রমণ করলে পরিণতি যা পেশোয়ারে দেখে এসেছো তাই হবে । এই চুক্তির ব্যত্যয় করো না।” . রাজা যখন রাজমহলের পার্্ববর্তী বাগানে উপনীত তখন সবাই এটা দেখে আশ্চর্য হলো যে ওখানে চিতা তৈরি করা হয়েছে। চিতায় কাঠের স্তুপ করে রাখা হয়েছে__ হিন্দু মরদেহ পোড়াতে যেভাবে রাখা হয়। কিন্তু সেদিন রাজমহলের ০9555505855 ভারত অভিযান €% ২১৪ ডখ্৮৬.911001119.001
— পৃষ্ঠা ২১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।