Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ২৪১
📝 লেখা 📖 পিডিএফ

এই সুযোগে সুলতানের কিছু সৈন্য প্রতিপক্ষের মাঝে চলে এলো এবং শক্রবাহিনীর দুই প্রান্তে জোরদার আক্রমণ চালাল । রাজা জয়পাল ছিল দু'দলের মাঝামাঝি । পতাকা ছিল জয়পালের সাথে । কয়েকজন সৈন্য ছিল পতাকার পাহারায় । সুলতানের এই ছোট্ট দলটি রাজার পতাকা ছিনিয়ে নেয়ার জন্যে ঝাণ্তা বাহিনীর উর্পর ঝাঁপিয়ে পড়ল, কিনতু তাদের কারো পক্ষে আর ফিরে আসা সম্ভব হলো না । রাজার ঝাপ্তাবাহিনী অক্ষত রয়ে গেল। দিনের দ্বিপ্রহর পর্যন্ত রাজার দু'অংশের সাথে তুমুল লড়াই চলল । গজনী বাহিনী এদের খেলিয়ে খেলিয়ে কচুকাটা করছিল। এদিকে রাজা চাচ্ছিল সুলতানকে এখানে ব্যস্ত রেখে সে বিরাট বাহিনীর একটি অংশ নিয়ে গজনী কজা করে নেবে। সেজন্য রাজা গজনীর দিকে অগ্চসর হতে লাগল। বাহিনীর গেরিলাদের টার্গেটের মধ্যে এসে গেল শক্রসেনারা । শুরু হলো শত্রুদের উপর তীর বৃষ্টি। তীরের আঘাতে রাজার সৈন্যরা মাটিতে ছিটকে পড়ে পাথরখন্ডের মত ভূতলে গড়াতে লাগল । ত্রিশ হাজার পদাতিক সৈন্য ও ১২ হাজার অশ্বারোহী সৈন্যের বিশাল বাহিনীর মোকাবেলায় মাত্র ১০ হাজার মুসলিম অশ্বারোহী । সুলতানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতিও ছিল প্রচুর, কিন্তু লড়াই ধীরে ধীরে মুসলিম বাহিনীর অনুকূলে চলে আসছিল। রাজা চাচ্ছিল মুসলমানরা সম্মুখ সমরে মোকাবেলা করুক । চেষ্টাও করছিল সেরূপ। তার সৈন্যদের ট্রেনিংও ছিল মুখোমুখি লড়াইয়ের । কিন্তু সুলতানের _ বাহিনী মুখোমুখি লড়াই এড়িয়ে বিক্ষিপ্তভাবে আকম্মিক আক্রমণ করে আবার দুরে সরে যাচ্ছিল, ব্যতিব্যস্ত করে তুলছিল হিন্দু-মুশরিকদের | সুলতান তার সুবিধামতো ময়দান নির্বাচন করে সেখানেই যুদ্ধের সূচনা করেন। রাজার ভাঘনা ছিল ভিন্ন। ভেবেছিল, অতর্কিতে সে গজনী আক্রমণ করে মুসলিম বাহিনীকে নির্মূল করে ফেলবে। সময় যতই যাচ্ছিল রাজার বাহিনী ততই পর্যুদস্ত হচ্ছিল। ধিরাট সেনাবল থাকার পরও জয়পাল প্রাণপণ লড়াই করে যুদ্ধ আয়ত্তে আনতে ব্যর্থ হচ্ছিল। রাজা চাচ্ছিল যুদ্ধকে দীর্ঘায়িত করতে, তাতে সে বাহিনীকে নতুন করে বিন্যাসের সুযোগ পাবে, কিন্তু মুসলিম সৈনিকেরা ততক্ষণে “নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নতুন উদ্দীপনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে । এলোমেলো হয়ে পড়ে জয়পালের সৈন্যরা । জয়পালের যুদ্ধ বিলষিত করার চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হ্য়। ভারত অভিযান * ২১১ ডখ্৮্.9110001119.001)

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।