Enayetullah Altamash Bangla Pdf Book — Varot Ovijan 1
/ ٢٤١
📝 نص 📖 PDF

মধ্যরাতে মেঘের গর্জনে আমাদের ঘুম ভেঙ্গে গেল। প্রচণ্ড ঝড় আর ভারী বর্ষণে আমাদের সব তাবু লপ্ডভণ্ড হয়ে গেল। বিজলি আর আকাশের ভয়ঙ্কর গর্জনে আমরা ভড়কে গেলাম । বিজলির ঝলকানি আর মেঘের গর্জনে অন্তরাত্মা কেঁপে উঠতে লাগল । হঠাৎ করে বিজলি থেমে গিয়ে ঘন অন্ধকার নেমে এলো । আমরা নিজের হাতটাও ঠাহর করতে পারছিলাম না। ভয়ে আতঙ্কে ছোট ছেলে-মেয়ে, নারী-শিশু চিৎকার জুড়ে দিল। কোলের বাচ্চাগুলোকে বড়রা বুকে চেপে ধরে জীবন বাচাতে চেষ্টা করল। কিন্তু আকাশের বিকট গর্জন আর ঝড়ের তাণ্ডবে বড়রাও ভয়ে কাপছিল। বিজলির এককটা ঝলকানিতে মৃত্যুর সাক্ষাত পাচ্ছিলাম আমরা ৷ অথচ এই মেয়েটি ছিল সম্পূর্ণ নির্বিকার নিকুদঘ্বগ্ন । আমরা যখন জীবন বাচানোর কোন আশ্রয় পাচ্ছিলাম না, সে তখন একটি তাবু ধরে অবিচল বসেছিল । এমন সময় একটি গাছের ডাল এসে আমাদের সামনে ভেঙে পড়ল। মৃত্যু আশঙ্কায় সবাই এক সাথে চিৎকার করে উঠল । একে অপরকে জড়িয়ে ধরে মরণ থেকে লুকাতে চাচ্ছিল। কিন্তু এই মেয়েটি নির্ভয়ে চিৎকার করে বলছিল, “কেউ আযান দাও আর বাকীরা যে যেখানে আছো সে জায়গায় লুটিয়ে পড়। তিনজন ওর কথামতো আযান দিতে শুরু করল । বাকীরা প্রলয়ঙ্করী বঝড়-বৃষ্টিতে কাদা-পানির মধ্যেই সে জায়গায় লুটিয়ে পড়লো । আর আল্লাহ্র কাছে ক্ষমা ভিক্ষা... | _ অনেকক্ষণ পর তুফান থামল । এর চেয়েও তীৰ তুফানের মুখোমুখি আমরা হয়েছি কিন্তু এমন আতঙ্কিত হইনি কখনো । মাথার উপরে আসমান ও পায়ের নীচে মাটি, এই তো আমাদের ঠিকানা । আসমান তার অফুরন্ত নেয়ামত দিয়ে আমাদের প্রাণ বাচাতে সহযোগিতা করে আবার কখনো আমাদের উপর দুর্ভোগও চাপিয়ে দেয়। আসমান-জমিনের আপতিত এসব সুখ-দুঃখ মিলিয়েই আমরা বেঁচে আছি। এসবে কখনও ভীত হই না, কিন্তু ওই রাতের ঝড়-বৃষ্টি ছিল ভয়ঙ্কর, তার চিত্র ছিল ভয়াল। আমরা সেই ঝড়কে এই মেয়ের অভিশাপ মনে করছিলাম । | রাত পোহাল। সবাই তখনও কাপছে । ভয়ে-আতঙ্কে সবাই এক জায়গায় জড়ো হয়েছে, কারো মুখে রা” করার হিম্মতটুকু ছিল না। এই মেয়েটি আমাদেরকে চোখ উল্টে উল্টে ভর্দসনার দৃষ্টিতে তাকিয়ে একটু দূরে সরে গেল। আমরাও লজ্জায় ওর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। ওর হুশিয়ারী আমাদের কানে বাজছিলো : “আমার উদরে কখনও হারাম সন্তান আসবে না, এর ৮৩57৮ সি্িেেজিলির রি জরহেছি হর, ভারত অভিযান €&% ২১ ডখ্৮৬.911001179.001 পা

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.